IQNA

ইস্তাম্বুলে হামলার দায় স্বীকার করেছে আইএসআইএল

23:51 - January 12, 2016
সংবাদ: 2600089
আন্তর্জাতিক ডেস্ক: তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল তথা দায়েশ তুরস্কের ইস্তাম্বুল শহরের ঐতিহাসিক সুলতান আহমেদ মসজিদের নিকট বোমা বিস্ফোরণের দায়ভার স্বীকার করেছে।
বার্তা সংস্থা ইকনা: তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের অন্তর্গত ‘বেলায়েতে ইস্তাম্বুল’ এ হামলার দায়ভার স্বীকার করেছে। সন্ত্রাসীদের এ হামলার ফলে ১৫ জন নিহত এবং বেশ কয়েক জন আহত হয়েছে।

তুরস্কের পর্যটন শহর ইস্তাম্বুলের কেন্দ্রস্থলের সুলতান আহমেদ এলাকায় এ বিস্ফোরণ ঘটে। সন্ত্রাসীরা একটি সামরিক গাড়িকে লক্ষ্য করে এ হামলা চালায়।

প্রতিবেদন অনুযায়ী, বোমা বিস্ফোরণের কিছুক্ষণের মধ্যে আহতদের স্থানান্তরিত করার জন্য ঘটনাস্থলে অনেক অ্যাম্বুলেন্স উপস্থিত হয়।

iqna

captcha