ইস্তাম্বুলের গভর্নর বলেছেন, ১২ই জানুয়ারি তুরস্কের পর্যটন শহর ইস্তাম্বুলের কেন্দ্রস্থলের সুলতান আহমেদ এলাকায় কাবুদ মসজিদ ও হ্যাগীয়া সোফিয়া চার্চের নিকটে এ বিস্ফোরণ ঘটে। এ হামলার ফলে ১০ জন নিহত ও অপর ১৫ জন আহত হয়েছে।
তুরস্কের প্রেসিডেন্ট আজ ঘোষণা করছে আত্মঘাতী এ হামলাকারী সিরিয়ার অধিবাসী
আনাতোলিয়া সংবাদ সংস্থার রিপোর্ট অনুযায়ী, এরদোগান এ হামলার তীব্র নিন্দা জানিয়ে হামলা কারিকে সিরিয়ার অধিবাসী বলে অবিহিত করেছে।
এরদোগান সর্বদা সন্ত্রাসীদের সমর্থনের বিষয়টি লুকানোর চেষ্টা করেছে। সৌদি আরব, কাতার ও অধিক ক্ষমতাসীন দেশ, যেমন: আমেরিকার সাথে তুরস্কও -ইরাক ও সিরিয়ায় সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ ও আল-নুসরাকে সমর্থন করেছে।