IQNA

ঈদ-উল-আযহা উপলক্ষে বন্ধ থাকবে মেরিল্যান্ডের স্কুলসমূহ

14:30 - January 18, 2016
সংবাদ: 2600126
আন্তর্জাতিক ডেস্ক: পবিত্র ঈদ-উল-আযহার উপলক্ষে মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য মেরিল্যান্ডের স্কুল বন্ধ থাকবে বলে ঘোষণা করেছে মেরিল্যান্ডের স্কুল সংগঠন।
ঈদ-উল-আযহা উপলক্ষে বন্ধ থাকবে মেরিল্যান্ডের স্কুলসমূহ
বার্তা সংস্থা ইকনা: সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে আমেরিকার বিভিন্ন প্রদেশের মুসলমানদের ঈদ স্বীকৃতি পাচ্ছে। আর এরই সূত্র ধরে ঈদ উপলক্ষে সেদেশের বিভিন্ন প্রদেশের স্কুল সমূহ বন্ধ ঘোষণা করছে, যাতে মুসলিম শিক্ষার্থীরা এ দিনে ধর্মীয় উৎসব পালন করতে পারে।

মেরিল্যান্ডে অবস্থিত হাওয়ার্ডশিক্ষা বোর্ড সর্বসম্মতিক্রমে ঈদ-উল-আযহা উপলক্ষে ছুটি থাকবে বলে সম্মতি প্রদান করেছে।

হাওয়ার্ড শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ক্রিস্টিন উকানা বলেছেন: ঈদ-উল-আযহা উপলক্ষে স্কুল সমূহ ছুটি থাকার জন্য কমিটির সকলে রায় দিয়েছে। আর এজন্য আমি অতি আনন্দিত। শিক্ষার্থী ও অভিভাবকরা ধর্মীয় ও সংস্কৃতি অনুষ্ঠান সুন্দর ভাবে উদযাপন করতে পারবে বলে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

তিনি আরও বলেন: আমরা যথাসাধ্য চেষ্টা করব, যাতে সকল শিক্ষার্থীরা বিভিন্ন সংস্কৃতির সাথে পরিচিত হতে পারে।

গত বছরও নিউ ইয়র্ক সিটির মেয়র বিল দিব্লাসিউ ঘোষণা করেছেন: পবিত্র ঈদ-উল-আযহা ও ঈদুল ফিতর উপলক্ষে নিউ ইয়র্কের সকল সরকারী স্কুল বন্ধ থাকবে।

আমেরিকার অন্যান্য রাষ্ট্র তথা ভারমন্ট, ম্যাসাচুসেটস এবং কানেকটিকাটের শিক্ষা প্রতিষ্ঠানও অনুরূপ সিদ্ধান্ত গ্রহণ করেছে। এ সকল প্রদেশের কিছু স্কুল বিগত কয়েক বছর যাবত পবিত্র ঈদ-উল-আযহা ও ঈদুল ফিতর উপলক্ষে বন্ধ থাকে এবং কিছু স্কুল সবে মাত্র ঘোষণা করেছে।

iqna

captcha