
বার্তা সংস্থা ইকনা: "লিমেরিক" বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা এবং এনার্জি বিষয়ক একটি রিসার্চ সেন্টারের সহকারী ‘ফয়সাল খান’ নামে এক বাংলাদেশি আয়ারল্যান্ডে ‘আল হায়া’ নামক একটি ইসলামী পোশাকের দোকান খুলেছেন।
ফয়সাল খান এই ইসলামী পোশাকের দোকানটি ইউরোপের ক্রমবর্ধমান মুসলমানদের সকল চাহিদা পূরণ করার জন্য চালু করেছেন।
আয়ারল্যান্ড জুড়ে প্রায় ৫০ হাজার মুসলমান বসবাস করেন। যার মধ্যে লিমেরিকে প্রায় দুই হাজারের অধিক মুসলমান রয়েছে এবং এ শহরে মোট ৪টি মসজিদ রয়েছে।
ফয়সাল খান বলেছেন: ডাবলিনে অনেক দোকান আছে সেখানে মুসলমানদের জন্য কিছু খাদ্য এবং পোশাকের পাওয়া যায়। তবে সেগুলো মুসলমান দ্বারা পরিচালিত হয় না। বর্তমানে আমাদের কোন প্রতিদ্বন্দ্বী নেই। তবে আমরা সিদ্ধান্ত নিয়েছে উদার ও নিরপেক্ষতার সাথে ক্রেতাদের জন্য সাশ্রয়ী মূল্য ও ন্যায্য দামে পণ্য বিক্রয় করব।
ইসলাম বিদ্বেষীদের সম্পর্কে ফয়সাল বলেন: পশ্চিমা অন্যান্য দেশের মত এ দেশেও ইসলাম বিদ্বেষীদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। যদিও রাস্তা-ঘাটে অনেকে আমাদের দেখলে সন্ত্রাসী বলে অবিহিত করে। এ শর্তেও আমরা মানুষের মন থেকে ইসলাম সম্পর্কে ভ্রান্তি ধারণা দূর করার চেষ্টা করব।
তিনি বলেন: ইসলাম বিদ্বেষীদের ভ্রান্তি ধারণ দুর করার জন্য আমি ‘ইসলাম কি?’ শিরোনামে একটি প্রকল্প গ্রহণ করে তা জনগণের মধ্যে প্রচার করেছি।
তিনি আরও বলেন: একবার আমি রাস্তায় হাঁটছিলাম। হটাত করে এক ব্যক্তি আমার গায়ে থুতু দিয়ে আমাকে সন্ত্রাসী বলে ডেকে বলল, এদেশে বসবাস করার অধিকার তোমাদের নেই। কিন্তু আমি এর কোন প্রতিক্রিয়া দেখায়নি। কারণ, ইসলাম আমাদেরকে ক্ষমা ও সহনশীলতা শিখিয়েছে। অনেক মুসলমানেরা লাঞ্ছিত হয়েছে। তবে যারা আমাদেরকে অপমান করে তাদের সংখ্যা অনেক কম এবং মুসলমানদের বিরুদ্ধে তাদের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।