
আহমেদ আশ-শায়েব নামে প্রসিদ্ধ আহমেদ চাচ্চু দীর্ঘদিন যাবত শিশুদের জন্য বিনা পারিশ্রমিকে কুরআন হেফজের ক্লাস নিচ্ছেন।
আহমেদ চাচ্চু প্রতিদিন আসরের নামাজের পর বিভিন্ন বয়সের শিশুদের একত্রিত করে একটি উন্মুক্ত স্থানে কুরআন হেফজের ক্লাস গ্রহণ করেন।
মিশরের এই দৃষ্টি প্রতিবন্ধী প্রথমে শিক্ষার্থীদের জন্য কুরআন তেলাওয়াত করেন এবং পরবর্তীতে কুরআন মুখস্থ করার পদ্ধতি করার তাদের শিখান।
গ্রামের শিশুরা আহমেদ চাচ্চু ক্লাসে স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করে এবং এ ধরণের ক্লাসের জন্য সকলে তাকে স্বাগত জানিয়েছে।







