IQNA

সিরিয়ায় খ্রিস্টান অধ্যুষিত এলাকায় হামলার দায়ভার স্বীকার করল আইএসআইএল

9:35 - January 26, 2016
সংবাদ: 2600170
আন্তর্জাতিক ডেস্ক: তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল তথা দায়েশ সিরিয়ায় খ্রিস্টান অধ্যুষিত এলাকায় হামলার দায়ভার স্বীকার করেছে।
সিরিয়ায় খ্রিস্টান অধ্যুষিত এলাকায় হামলার দায়ভার স্বীকার করল আইএসআইএল

বার্তা সংস্থা ইকনা: সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় হাসকা প্রদেশের কামাশলী শহরের একটি ক্যাফে সন্ত্রাসীদের বোমা হামলার ফলে ৩ জন নিহত ও ৯ জন আহত হয়েছে।

এ বোমা বিস্ফোরণের ঘটনা আল ওসাতী নামক অঞ্চলে আসিরিয়ান এবং খ্রিস্টান অধ্যুষিত এলাকায় ঘটেছে।

স্থানীয় উৎস জানিয়েছে: সন্ত্রাসীরা পূর্বে থেকে একটি মোটরসাইকেল বোমা ফিট করে একটি সাইবার ক্যাফের সামনে রাখে এবং পরবর্তীতে বোমা রক্ষিত মোটরসাইকেল বিস্ফোরণ হওয়ার কারণে ফলে ৩ জন নিহত ও ৯ জন আহত হয়।

এ বিস্ফোরণের পর তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ এক বিবৃতির মাধ্যমে হামলার দায়ভার স্বীকার করেছে।

এ বিবৃতির মাধ্যমে দায়েশ জানিয়েছে, এ হামলার মূল উদ্দেশ্য হচ্ছে মুশরেকদের (কামাশলী শহরের খ্রিস্টানদের প্রতি ইঙ্গিত করে) হত্যা করা।

এর পূর্বে দায়েশ আল ওসাতী অঞ্চলে দুই বার হামলা করেছে। এই দুই হামলায় ১৭ জন নিহত এবং অনেকেই আহত হয়েছে।

iqna



captcha