IQNA

পবিত্র কুরআনের প্রাচীন পাণ্ডুলিপি পাচারে ব্যর্থ হল চোরাচালানরা

10:28 - January 26, 2016
সংবাদ: 2600173
আন্তর্জাতিক ডেস্ক: কায়রো বিমানবন্দরের কর্মকর্তাগণ গত রবিবারে (২৪শে জানুয়ারি) পবিত্র কুরআনের এক খণ্ড প্রাচীন পাণ্ডুলিপি উদ্ধার করেছে।
পবিত্র কুরআনের প্রাচীন পাণ্ডুলিপি পাচারে ব্যর্থ হল চোরাচালানরাধারণা করা হচ্ছে এ প্রাচীন পাণ্ডুলিপিটি ইসলামী যুগের অন্তর্ভুক্ত। একটি বইয়ের প্যাকেটে করে এ কুরআন শরিফটি পাচার করার সময় বিমানবন্দরের কর্মকর্তাগণ জব্দ করে। পাচারকারী পবিত্র কুরআনের এই প্রাচীন পাণ্ডুলিপিটি কায়রো হতে কাতারে পাচার করার পদক্ষেপ গ্রহণ করেছিল। কিন্তু এ পদক্ষেপ ব্যর্থ হয়।

এছাড়াও "কায়রো" আন্তর্জাতিক বিমানবন্দরের কর্মকর্তারা, কায়রো থেকে জার্মানে পাচার করার সময় ৯টি প্রাচীন কয়েন জব্দ করেছে।

নিরাপত্তা বাহিনী পাচারকারীদের প্রয়োজনীয় তদন্ত ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তান্তর করেছে এবং চোরাচালানী পণ্য জব্দ করেছে।

নিরাপত্তা কর্মকর্তা আহমাদ আর-রাভায় এ ব্যাপারে বলেন: কাস্টমস কর্মকর্তারা দোহার উদ্দেশ্যে যাওয়ার সময় বইয়ের ৪টি বাক্স জব্দ করে। এ বাক্সের ভিতরের বস্তু সম্পর্কে তারা সন্দেহ প্রকাশ করে এবং বাক্সগুলো খোলার পর তারা একখণ্ড প্রাচীন ও মূল্যবান কুরআন শরিফ উদ্ধার করতে সক্ষম হয়।

iqna


captcha