IQNA

সংখ্যালঘুদের প্রতি সম্মান প্রদর্শন কুরআনেরই শিক্ষা

20:19 - January 28, 2016
সংবাদ: 2600188
আন্তর্জাতিক বিভাগ : মালেক মুহাম্মাদ (ষষ্ঠ) মরক্কোয় অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনে প্রেরিত বার্তায় বলেছেন, সংখ্যালঘুদের প্রতি সম্মান প্রদর্শনের যে বিষয়টি মুসলমানদের মাঝে প্রচলিত রয়েছে তা পবিত্র কুরআনেরই শিক্ষা হতে উৎসারিত।

বার্তা সংস্থা ইকনা : মালেক মুহাম্মাদ (ষষ্ঠ) মরক্কোয় অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনে প্রেরিত বার্তায় বলেছেন, সংখ্যালঘুদের প্রতি সম্মান প্রদর্শনের যে বিষয়টি মুসলমানদের মাঝে প্রচলিত রয়েছে তা পবিত্র কুরআনেরই শিক্ষা হতে উৎসারিত। কেননা ঐশী এ গ্রন্থে মানুষের প্রতি তার মানুষ হওয়ার জন্য সম্মান প্রদর্শনের প্রতি গুরুত্বারোপ করা হয়েছে।

মরক্কোর ওয়াকফ বিষয়ক মন্ত্রী কর্তৃক পঠিত ঐ বার্তায় আরো উল্লেখ করা হয়েছে, পবিত্র কুরআন সকল নবী ও রাসুলের প্রতি ঈমান রাখার প্রয়োজনীয়তার প্রতি গুরুত্বারোপ করে। একইভাবে মুসলমানদের উদ্দেশ্যে বলা হয়েছে, তারা যেন আহলে কিতাবদের সাথে উস্কানীমূলক আচরণ না করে।

তিনি বলেন : আহলে কিতাবের সাথে বাহাস করতে হলে অবশ্যই তা হতে উত্তম পন্থায় করতে হবে। সর্বাবস্থাতেই তাদের সাথে ন্যায়ভিত্তিক আচরণ করতে হবে এবং তাদের প্রতি ঘৃণা পোষণ করা হতে বিরত থাকতে হবে।

তার সংযোজন : প্রয়োজনীয় মুহূর্ত ব্যতীত ইসলামের জিহাদের অনুমতি দেয় না। মানুষের উপর ইসলাম ধর্মকে আরোপ করার জন্য জিহাদকে উপকরণ হিসেবে ব্যবহারের অনুমতি ইসলাম ধর্ম দেয় না।#3470366

সূত্র : IINA
captcha