IQNA

ইমাম রেজা (আ.) মসজিদে হামলাকারীকে সনাক্ত করা হয়েছে

11:14 - January 31, 2016
সংবাদ: 2600204
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করেছে, শিয়া মুসলমান অধ্যুষিত প্রদেশের আল- আহসায়য় ‘ইমাম রেজা’ মসজিদে বোমা হামলাকারীদের মধ্যে ‘আবদুর রহমান সুলাইমান আল-তোয়জিরী’কে সনাক্ত করা হয়েছে।
ইমাম রেজা (আ.) মসজিদে হামলাকারীকে সনাক্ত করা হয়েছে

বার্তা সংস্থা ইকনা: গতকাল (৩০শে জানুয়ারি) রাতে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করেছে, শিয়া মুসলমান অধ্যুষিত প্রদেশের আল- আহসায়য় ইমাম রেজামসজিদে আত্মঘাতী বোমা হামলাকারীদের মধ্যে ২২ বছরের আবদুর রহমান সুলাইমান আল-তোয়জিরীকে সনাক্ত করা হয়েছে।

পূর্বে সৌদি সংবাদ মাধ্যমগুলো ঘোষণা করেছে: সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শিয়া মুসলমান অধ্যুষিত প্রদেশের ইমাম রেজামসজিদে বোমা হামলায় ৪ জন শহীদ হয়েছে।

শুক্রবার জুমার নামাজের সময় সন্ত্রাসী এ আত্মঘাতী হামলা চালায়। এ হামলার ফলে ৪ জন শহীদ ও অপর ১৮ জন আহত হয়েছে।

iqna

captcha