IQNA

পাকিস্তানের কুয়েত্তার বিভিন্ন স্কুলে বেজে উঠলো বিপ্লব বার্ষিকীর বিশেষ ঘন্টা

19:55 - February 01, 2016
সংবাদ: 2600214
আন্তর্জাতিক বিভাগ : আজ (১ ফেব্রুয়ারি) কুয়েত্তা শহরে অবস্থিত ইরানের তত্ত্বাবধানাধীন বিভিন্ন স্কুলে স্থানীয় সময় ৯:৩৩ মিনিটে বেজে উঠলো বিপ্লব বার্ষিকীর বিশেষ ঘন্টা।

বার্তা সংস্থা ইকনা : ১২ বাহমান (১ ফেব্রুয়ারি) সমসময় ও আইয়ামুল্লাহ ১০ প্রভাতের শুরু উপলক্ষে আজ (ইমাম খোমেনি রহ.-এর ইরান আগমন দিবস) বিশেষ ঘন্টা বেজে উঠলো কুয়েত্তা শহরে অবস্থিত ইরানের তত্ত্বাবধানাধীন বিভিন্ন স্কুলে।

ইরানি কালচারাল কাউন্সেলর সৈয়দ আবুল ফালজ হুসাইনি ও ইরানি স্কুলের প্রিন্সিপ্যাল ফারাজ যাদেহে'র উপস্থিতিতে এ কর্মসূচী পালিত হয়।

বিশেষ ঘন্টা বাজানোর মাধ্যমে এ কর্মসূচীর সূচনা হয়। এরপর প্রদত্ত বক্তব্যে দাহেয়ে ফাজর (দশ প্রভাত)-এর বিশেষ ঘটনাবলি এবং ইসলামি বিপ্লব বিজয়ের পর অভ্যন্তরীন ও আন্তর্জাতিক অঙ্গনে অর্জনসমূহকে ছাত্রদের উদ্দেশ্যে তুলে ধরা হয়।

বিপ্লবের বিশেষ গান পরিবেশন, দোয়ায়ে ইমামে যামানা পাঠ এবং আপ্যায়নের মাধ্যমে এ কর্মসূচীর সমাপ্তি ঘটে।#3471988
 
captcha