
বার্তা সংস্থা ইকনা: ইয়েমেনের জনগণদের সমর্থন এবং আলে সৌদিকে নিন্দা জানানোর উদ্দেশ্যে পাকিস্তানের জনগণদের শান্তিপূর্ণ বিক্ষোভে আসার জন্য আহ্বান জানানোর অভিযোগে সেদেশে গিলগিট-বালতিস্তানের মুসলিম ঐক্য কাউন্সিলের মহাসচিব হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন নীর মুস্তাফাভিকে গ্রেফতার করেছে পাকিস্তানি নিরাপত্তা কর্মকর্তা ও পুলিশ।
ইয়েমেনের নিপীড়িত মুসলমানদের সমর্থনের জন্য হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন নীর মুস্তাফাভিকে গ্রেফতার করা হয়েছে। অথচ সেদেশের বিভিন্ন চরমপন্থি দল প্রতিদিন হারামায়িন শারিফায়িন রক্ষা অজুহাতে এবং আলে সৌদির সমর্থনে বিক্ষোভ প্রদর্শন করে যাচ্ছে।
পাকিস্তানের মুসলিম ঐক্য পরিষদের মহাসচিব হুজ্জাতুল ইসলাম রাজা নাসের আব্বাস জাফারী সেদেশের সরকারের এ পদক্ষেপকে তীব্র নিন্দা জানিয়ে হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন নীর মুস্তাফাভির অবিলম্বে মুক্তির দাবী জানিয়েছেন।
তিনি বলেন: শান্তিপূর্ণ বিক্ষোভের আয়োজনের জন্য পাকিস্তানের সকল নাগরিকের অধিকার রয়েছে।
তিনি আরও বলেন: আইনের নামে বিরোধীদের ওপর প্রতিশোধ গ্রহণ না করে এবং নির্দোষ ব্যক্তিদের গ্রেফতার না করে, সরকারের উচিত যারা দেশের ভিতরে অরাজকাত সৃষ্টি করছে এবং শান্তি বিনষ্ট করছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা।