IQNA

সুরিনামে অনুষ্ঠিত হল হেফজে কুরআন প্রতিযোগিতা

22:54 - February 11, 2016
সংবাদ: 2600268
আন্তর্জাতিক ডেস্ক: আমেরিকার উত্তরাঞ্চলীয় দেশ সুরিনামে, ‘এতকান’ ইসলামী ইনস্টিটিউটের পক্ষ থেকে হেফজে কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সুরিনামে অনুষ্ঠিত হল হেফজে কুরআন প্রতিযোগিতা

বার্তা সংস্থা ইকনা: উক্ত হেফজে কুরআন এতকানইসলামী ইনস্টিটিউটের উদ্যোগে এবং হেফজে কুরআন ওয়ার্ল্ড এসোসিয়েশন সহযোগিতায় ১৬ জন হাফেজের অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে।

প্রতিযোগিতায় উত্তীর্ণদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সুরিনাম মন্ত্রী মুহাম্মাদ ফয়সাল নুর সালিম’, সাবেক সংসদ সদস্য মুহাম্মাদ কাস্তুন’, হেফজে কুরআন ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশনের প্রতিনিধি আব্দুল আল-শাকুর মুহাম্মাদ সায়িদ ফুক্কাহ’, বিচারক কমিটির সদস্য, কুরআনের শিক্ষক, হাফেজগণ এবং আগ্রহী ব্যক্তিমণ্ডলীগণ উপস্থিত ছিলেন।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তাগণ পবিত্র কুরআন শিক্ষার গুরুত্বের প্রতি আলোচনা করেছেন। বক্তৃতার পর প্রতিযোগিতায় উত্তীর্ণদের মাঝে মূল্যবান পুরস্কার বিতরণ করা হয়।

বলাবাহুল্য, দক্ষিণ আমেরিকার উত্তরাঞ্চলে অবস্থিত সুরিনাম প্রজাতন্ত্র। সুরিনাম একটি ছোট দেশ। সেদেশে বিভিন্ন ধর্ম ও ভাষার লোক বসবাস করেন। সুরিনামের মোট জনসংখ্যার প্রায় ২০ শতাংশ জনগণ মুসলমান।

iqna

captcha