IQNA

ইসলামী বিপ্লব ইরানকে স্বয়ংসম্পূর্ণ করেছে: প্রেসিডেন্ট হাসান রুহানি

23:03 - February 11, 2016
সংবাদ: 2600269
আন্তর্জাতিক ডেস্ক: ইমাম খোমেনীর নেতৃত্বে প্রতিষ্ঠিত ইসলামী বিপ্লবের ৩৮তম বর্ষে পদার্পণ উপলক্ষে রাজধানী তেহরানে লাখো জনতার উদ্দেশ্যে বক্তৃতাকালে প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন যে, ইরানি জাতি শত শত বছর জুলুম ও অত্যাচারে নিপতিত হওয়ার পর অবশেষে ১৯৭৮ সালের ১১ই ফেব্রুয়ারি ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করে নিজেদের অধিকার প্রতিষ্ঠার সুযোগ পেয়েছে।
ইসলামী বিপ্লব ইরানকে স্বয়ংসম্পূর্ণ করেছে: প্রেসিডেন্ট হাসান রুহানি

বার্তা সংস্থা ইকনা: ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, ইরানিরা কখনই চাপ ও হুমকির কাছে মাথানত করে না। ইসলামি বিপ্লবের পর গত ৩৭ বছরে বলদর্পী দেশগুলো এ বাস্তবতা ভালোভাবে উপলব্ধি করতে সক্ষম হয়েছে। আজ (বৃহস্পতিবার) রাজধানী তেহরানের আজাদি স্কয়ারে বিপ্লব বার্ষিকীর জনসমাবেশে তিনি এ কথা বলেন।

ইসলামি বিপ্লব বিজয়ের প্রেক্ষাপট তুলে ধরতে গিয়ে তিনি বলেন, ৩৭ বছর আগের এ দিনেই ইরানিদের বিপ্লব সফল হয়। ইরানিরা নিজ দেশের ভবিষ্যৎ নির্ধারণের দায়িত্ব নিজেদের হাতে তুলে নেয়। ইরানিরা শত শত বছর ধরে আধিপত্যকামীদের নিয়ন্ত্রণে জীবনযাপন করেছে। একজন স্বৈরাচারী ব্যক্তির মাধ্যমে দেশের ভবিষ্যৎ নির্ধারিত হচ্ছিল। জনগণ সাংবিধানিক বিপ্লবসহ বিভিন্ন আন্দোলনের মাধ্যমে ব্যাপক সাফল্য অর্জন করতে পারলেও স্বৈরতন্ত্রের বেড়াজাল থেকে মুক্তি পাচ্ছিল না।

তিনি আরও বলেন, দশকের পর দশক ধরে বিভিন্ন বিজাতীয় শক্তি বিশেষকরে আমেরিকা ইরানি জনগণের ওপর আধিপত্য বিস্তার করে রেখেছিল। ইরানের মানুষ স্বৈরতন্ত্র এবং বিদেশিদের আধিপত্য ও সাম্রাজ্যবাদ থেকে মুক্তি পেতে স্বাধীনতা ও ইসলামি প্রজাতন্ত্রের পথ বেছে নেয়।

তিনি বলেন, "আমাদের প্রত্যেকেরই দায়িত্ব হলো ইসলামি বিপ্লবকে রক্ষা করা।এ সময় তিনি ইসলামি বিপ্লবের পরে ইরানের নানা সাফল্য তুলে ধরেন।

iqna


captcha