IQNA

পাকিস্তানে কুরআন হেফজ ও তেলাওয়াত প্রতিযোগিতা

23:24 - February 13, 2016
সংবাদ: 2600278
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের কোয়েটায় অবস্থিত ইরানী কালচার সেন্টারের পক্ষ থেকে কুরআন হেফজ ও তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
পাকিস্তানে কুরআন হেফজ ও তেলাওয়াত প্রতিযোগিতা
বার্তা সংস্থা ইকনা: কুরআন হেফজ ও তেলাওয়াত প্রতিযোগিতার অনুষ্ঠান ইসলামী বিপ্লবের বিজয় বার্ষিকী উপলক্ষে ১১ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছে।

প্রতিযোগিতার প্রচারণার কাজ কোয়েটায় অবস্থিত ইরানী কালচার সেন্টারের পক্ষ থেকে সম্পাদন হয়েছে এবং প্রতিযোগিতার প্রথম পর্যায়ের অনুষ্ঠান কোয়েটার বিভিন্ন স্কুল ও দারুল কুরআনে অনুষ্ঠিত হয়েছে।

প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ের অনুষ্ঠানে দক্ষ প্রতিযোগীরা একে অপরের সাথে প্রতিযোগিতা করেছেন। চূড়ান্ত পর্যায়ের অনুষ্ঠানে ইরানের কনসাল জেনারেল জনাব সাদেকী, কালচার সেন্টারের কর্মকর্তা সাইয়্যেদ বাউল ফাজল হুসাইনী এবং কুরআনের শিক্ষকমণ্ডলী উপস্থিত ছিলেন।

কোয়েটায় অবস্থিত ইরানী কালচার সেন্টারের পক্ষ চূড়ান্ত পর্যায়ের উত্তীর্ণদের প্রথম তিন জনকে মূল্যবান পুরস্কার বিতরণ করা হয়েছে। তেলাওয়াত বিভাগে খলিলুল্লাহ এজতেমায়ী, আব্দুর রহমান আবেদ এবং ক্বারি আব্দুর রাজ্জাক যথাক্রমে প্রথম থেকে তৃতীয় স্থানের অধিকার দখল করেছেন এবং হেফজ বিভাগে মুহাম্মাদ ইসমাইল সাইদ, এহসানউল্লাহ হানাফী এবং আব্দুল খালেক রাহিমী যথাক্রমে প্রথম থেকে তৃতীয় স্থানের অধিকার দখল করেছেন।

এছাড়াও ইসলামী বিপ্লবের বিজয় বার্ষিকী উপলক্ষে কোয়েটার বেলুচিস্তান আর্ট গ্যালারিতে ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিপ্লবের এবং ধর্মীয় চিত্রের আলোকে চিত্র প্রদর্শনীর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ প্রদর্শনী একাধারে তিন দিন পর্যন্ত অব্যাহত ছিল।

iqna


captcha