IQNA

ভ্যালেন্টাইন ডে ইসলামী সংস্কৃতির পরিপন্থী: পাক প্রেসিডেন্ট

23:54 - February 13, 2016
সংবাদ: 2600281
আন্তর্জাতিক ডেস্ক: ইসলামী সংস্কৃতির পরিপন্থী হওয়ায় ভ্যালেন্টাইন ডে পালন না করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট।
ভ্যালেন্টাইন ডে ইসলামী সংস্কৃতির পরিপন্থী: পাক প্রেসিডেন্ট
বার্তা সংস্থা ইকনা:
পাকিস্তানের প্রেসিডেন্ট মামনুন হুসেইন ভ্যালেনটাইন্স ডেপালন না করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। রাজধানী ইসলামাবাদে এক অনুষ্ঠানে পাকিস্তানের প্রেসিডেন্ট এই আহ্বান জানিয়ে বলেছেন, পাকিস্তানের সংস্কৃতির সঙ্গে ভ্যালেনটাইন্স ডের কোন সম্পর্ক নেই। কাজেই এটিকে পরিহার করতে হবে। তিনি বলেন, এটি পাশ্চাত্যের সংস্কৃতি, মুসলিম সংস্কৃতির সঙ্গেও এর সম্পর্ক নেই।

এর আগে পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের একটি জেলায় ভ্যালেন্টাইন্স ডেউদযাপন নিষিদ্ধ করা হয়েছে। দেশটির পেশোয়ার রাজ্যের কোয়াট জেলায় এ নিষেধাজ্ঞা আরোপ করা হয় বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম দ্য ডন। জেলার পুলিশ বলেছে, দোকানে যাতে ভ্যালেন্টাইন্স ডে’-এর কার্ড এবং কোনো রোমান্টিক জিনিসপত্র বিক্রি করা না হয়, তা নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে।

ওই জেলার ক্ষমতায় যারা রয়েছেন তারা বলেছেন, পাকিস্তানি সংস্কৃতির পরিপন্থী হওয়ায় দিনটি পালনে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।#

captcha