
বার্তা সংস্থা ইকনা: অজ্ঞাত পরিচয়ের বেশ কয়েকজন ইসলাম বিদ্বেষী রাত্রে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া প্রদেশে প্রেস্টন ইসলামিক সেন্টারে প্রবেশ করে হামলা ও পবিত্র কুরআনের অবমাননা করেছে। ইসলামিক সেন্টারে এমন ভাবে হামলা করেছে যে, আশেপাশের লোকেরা মনে করেছে সেখানে বোমা হামলা চালানো হয়েছে।
এছাড়াও ইসলাম বিদ্বেষীরা ইসলামিক সেন্টারের দেয়াল ও দরজা ভেঙ্গে দেওয়ালের এক প্রান্তে অবমাননাকর উক্তি লিখেছে। ইসলামিক সেন্টারে রক্ষিত পবিত্র কুরআন খণ্ড বিখণ্ড করেছে এবং আসবাবপত্র ধ্বংস করেছে।
ধারণা করা হচ্ছে ইসলাম বিদ্বেষীদের এই হামলায় প্রায় দুই লাখ ডলার ক্ষতি হয়েছে।
উক্ত ইসলামিক সেন্টারে ইসলামী সাহিত্য ও সেমিনার এবং মুসলমানদের বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হত।
প্রেস্টন ইসলামিক সেন্টারের প্রধান বলেছেন, এ সেন্টারে করা এবং কেন হামলা করেছে সে বিষয়টি আমাদের নিকট স্পষ্ট নয়। তবে ধারণা করছি এর পিছনে কোন রাজনৈতিক স্বার্থ লুকিয়ে রয়েছে।
পুলিশ ঘটনাস্থল থেকে ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করেছে এবং হামলাকারীদের গ্রেফতারের জন্য প্রয়োজনীয় তদন্ত চালাচ্ছে।

