
বার্তা সংস্থা ইকনা: বিক্ষোভে অংশগ্রহণকারীদের অধিকাংশই ছিলেন নারী। তারা শেইখ যাকযাকিসহ এদেশের শিয়াদের উপর নাইজেরিয়ার সেনাবাহিনীর হামলার ঘটনায় আটককৃত অপর শিয়া বন্দীদের মুক্তির দাবী জানিয়েছেন।
এদিকে কাদুনা ও ইয়াউরি শহরেও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
গত ১২ই ডিসেম্বর-১৫ যারিয়া শহরের শিয়াদের উপর এদেশের সেনাবাহিনীর হামলায় কয়েক শত ব্যক্তি নিহত এবং বহু সংখ্যক লোক আহত হন। নাইজেরিয়ার ইসলামি মুভমেন্টের নেতা শেইখ যাকযাকিকেও এ সময় আটক করে সেনাবাহিনী।
বিশ্বের বিভিন্ন অঞ্চলের মুসলমানরা এবং মানবাধিকার অঙ্গনে তৎপর ব্যক্তিরা এ হামলার তীব্র নিন্দা জানিয়ে এ ঘটনার সাথে জড়িতদের শাস্তির দাবী জানান।
উল্লেখ্য, গতবছর কুদস দিবসের শান্তিপূর্ণ র্যালীতেও হামলা করেছিল নাইজেরিয়ার সেনাবাহিনী। এ ঘটনা শেইখ যাকযাকির পুত্রসহ বহু লোক হতাহত হন।#3476060
সূত্র: ডেইলি পোস্ট