IQNA

থাইল্যান্ডে কুরআন প্রতিযোগিতার আয়োজন

20:08 - February 16, 2016
সংবাদ: 2600295
কুরআন বিষয়ক কার্যক্রম ডেস্ক: থাইল্যান্ডে অনুষ্ঠেয় হালাল খাদ্য প্রদর্শনীর অবকাশে এ প্রতিযোগিতা আয়োজিত হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: প্রতিযোগিতাটি থাইল্যান্ডে অবস্থিত কাতার দূতাবাসের উদ্যোগে হালাল খাদ্য প্রদর্শনীর অবকাশে আয়োজিত হয়েছে।

বিভিন্ন বিভাগে অনুষ্ঠিত এ প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব ছিলেন থাইল্যান্ড ও আল-আযহার ইসলামি কেন্দ্রের প্রতিনিধিগণ।

মুসলমানদেরকে হেফজ, তেলাওয়াত এবং হাদীসের প্রতি গভীর চিন্তার প্রতি উৎসাহিত করতে আয়োজিত এ প্রতিযোগিতা আয়োজনকারীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন থাইল্যান্ডে নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত।

৫টি বয়সভিত্তিক বিভাগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রতি গ্রুপের বিজয়ী প্রতিদ্বন্দীদেরকে নগদ পুরস্কার প্রদান করা হয়।#3476244

সূত্র: কাতারের অফিশিয়ার বার্তা সংস্থা

captcha