
বার্তা সংস্থা ইকনা: তুরস্কের ধর্মীয় সংস্থার কর্মকর্তা জানিয়েছেন: তুরস্কের নাগরিকদের কুরআন প্রশিক্ষণ দেওয়ান জন্য উক্ত সংস্থায় ‘নাগরিকদের চাহিদার ওপর ভিত্তি করে কুরআন প্রশিক্ষণ’ শিরোনামে এক প্রকল্পের মাধ্যমে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
তিনি বলেন: কুরআন প্রশিক্ষণ দেওয়ার জন্য বিভিন্ন ইনিস্টিটিউট ও সেন্টার নির্মাণ হচ্ছে, সেখানে দিনের বিভিন্ন সময়ে কুরআন প্রশিক্ষণ দেওয়া হয়। যাতে করে স্কুল ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং সরকারী কর্মকর্তা ও কর্মচারীগণ তাদের শিক্ষালয় ও কর্মস্থান থেকে ফিরে এসে এসকল সেন্টারে কুরআন শিখতে পারেন।
ধর্মীয় সংস্থার এই কর্মকর্তা জানিয়েছেন: এছাড়াও সকালে গৃহিণীদের কুরআন প্রশিক্ষণ দেওয়ার জন্য তুরস্কের ধর্মীয় সংস্থা বিভিন্ন ইন্সটিটিউট নির্মাণ করেছে।
তিনি বলেছেন: শিক্ষার্থী ও সরকারী কর্মীদের সুবিধার্থে রাত্রিকালীন ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। যাতে করে শিক্ষার্থী ও সরকারী কর্মীগণ তাদের কর্মস্থল থেকে ফিরে এসে পবিত্র কুরআন শিখতে পারে।
এছাড়াও বিভিন্ন বয়সের নাগরিকদের কথা চিন্তা করে তুরস্কের ধর্মীয় সংস্থা বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে।