
বার্তা সংস্থা ইকনা: আলে সৌদের অবহেলার কারণে এবার হজে বিভিন্ন দেশের দুই হাজারের হাজি নিহত হয়েছে। কিন্তু সেই দোষ অন্যদের উপর চাপিয়ে দিয়ে আলে সৌদ বিষয়টিকে ধামাচাপা দেয়ার চেষ্টা করছে। সৌদি আরবের অবহেলার কারণে মলি প্রজাতন্ত্রের যে সকল হাজি মৃত্যুবরণ করেছেন, তাদের পরিবারবর্গের আইনজীবীরা সৌদি আরবের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে।
নিহত হাজিদের পরিবারের আইনজীবী মারসেল সাকেলদি বলেছেন: মিনার ঘটনার ব্যাপারে আলে সৌদি কোন সঠিক ও গ্রহণযোগ্য জবাব দিচ্ছে না।
তিনি বলেন: মালির সরকার সে দেশের ৩২০ জন হাজি নিহত হওয়ার পর যে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তা যথেষ্ট নয় বরং এর সঠিক তদন্তের জন্য আরো জোরালো পদক্ষেপ নিতে হবে।
মারসেল আরও বলের: এই পরিবারের লোকেরা মালির এবং ইউরোপীয় ইউনিয়নের আদালতে সৌদি আরবের বিরুদ্ধে মামলা করবেন।
বলাবাহুল্য, বিভিন্ন মিডিয়া এবং সরকারী কর্তৃপক্ষের প্রতিবেদন অনুযায়ী মিনা দুর্ঘটনায় নিহতের সংখ্যা ২৪২৬ জন ধারণ করা হয়েছে। তবে সৌদি কর্তৃপক্ষ ঘোষণা করেছে: মিনা দুর্ঘটনায় ৭৬৯ জন হাজি নিহত হয়েছে।