IQNA

পরলোক গমন করলেন সিয়েরলিওনের রেডিও কুরআনের উপস্থাপক

22:52 - February 24, 2016
সংবাদ: 2600337
আন্তর্জাতিক ডেস্ক: সিয়েরলিওনের রেডিও কুরআন ও আহলে বাইত (আ.)এর শিয়া উপস্থাপক ‘ইব্রাহীম সুরি সিসা’ ৫৭ বছর বয়সে পরলোক গমন করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন) ।
পরলোক গমন করলেন সিয়েরলিওনের রেডিও কুরআনের উপস্থাপক

আন্তর্জাতিক ডেস্ক: শারীরিক অবনতির কারণে ইব্রাহীম সুরি সিসাকে রবিবার (২১শে ফেব্রুয়ারি) সিয়েরলিওনের রাজধানী ফ্রিটাউনএর ক্যানুট হাসপাতালে স্থানান্তরিত করা হলে, তিনি সেখানে স্থানীয় সময় ১৭টায় ইন্তেকাল করেছেন।

ডেস্ক: সিয়েরলিওনের রেডিও কুরআন ও আহলে বাইত (আ.)এর শিয়া উপস্থাপক ইব্রাহীম সুরি সিসাইন্তেকালের খবর সেদেশে অবস্থিত ইরানী কালচারাল সেন্টারের সাবেক কাউন্সিলার মুহাম্মাদ রেজা কাযালসাফালীজানিয়েছেন।

তিনি আরও জানান: সিয়েরলিওনের রেডিও কুরআনের অতি সক্ষম ও দক্ষ উপস্থাপক ছিলেন ইব্রাহীম সুরি সিসা। ১৩৬৯ থেকে ১৩৬৭ (ফার্সি) সালে তৎকালীন ইরানী কালচারাল কাউন্সিলারের চেষ্টায় মরহুম ইব্রাহীম সুরি সিসা শিয়া মাযহাবে দিক্ষিত হন।

মুহাম্মাদ রেজা বলেন: মরহুম ইব্রাহীম সুরি সিসার জানাজার নামাজ গতকাল (২৩শে ফেব্রুয়ারি) ফ্রিটাউন কেন্দ্রীয় মসজিদে সম্পন্ন করা হয় এবং জানাজার নামাজের পরে কিংডম কবরস্থানে দাফন করা হয়।

মরহুম ইব্রাহীম সিয়েরালিওনের বিভিন্ন পত্রিকায় ওয়াহাবীদের সম্পর্কে অনেক প্রবন্ধ লিখেছেন এবং কুরআন ও আহলে বাইতের (আ.) ওপর ১০ বছর যাবত সক্রিয় ভাবে কাজ করেছেন।

iqna


captcha