
এ সকল পোষ্টারে অধিকৃত অঞ্চল ফিলিস্তিনদের মৃত্যুর আলোকে ইসরাইলের সক্রিয় ব্রিটিশের জি ৪ এস নিরাপত্তা ঠিকাদার কোম্পানি এবং বিবিসির পক্ষপাতদুষ্ট রিপোর্টের সমালোচনা করা হয়েছে।
ইসরাইল বিরোধী পোস্টারের ব্যাপারে লন্ডনের পরিবহণ দপ্তরের মুখপাত্র ইন্ডিপেন্ডটকে বলেছেন: অনুমোদন ছাড়াই এসকল বিজ্ঞাপন লাগানো হয়েছে এবং অতি শীঘ্রই এসকল পোষ্টার খুলে ফেলা হবে।
ইসরাইলি জাতিবিদ্বেষ সপ্তাহ, তেলআবিবে অবস্থিত দখলকৃত পশ্চিম তীরে অবৈধ বসতি প্রতিবাদে অনুষ্ঠিত হয়েছে। ২০০৫ সালের পর থেকে প্রতি বছরই বিশ্বের বিভিন্ন দেশে ফিলিস্তিনি জনগণের ওপর ইসরায়েলের অত্যাচারের প্রতিবাদে অনুষ্ঠিত হয়ে আসছে।
প্রতিবেদন অনুযায়ী, হিউম্যান রাইটস ওয়াচের ২০১৫ সালের ওয়ার্ল্ড রিপোর্ট অনুযায়ী, ফিলিস্তিনদের নিকট হতে দখলদার ইসরাইল ৪০০ হেক্টর জমি দখল করে নিজেদের বসতি নির্মাণ করেছে।
জাতিসংঘের ঘোষণা অনুযায়ী, ইসরাইলীর রাজনৈতিকের কারণে সহস্রাধিক ফিলিস্তিনি গৃহহীন হয়েছেন। লন্ডনের মেট্রোয় লাগানো পোষ্টারে ইসরাইলিরা ২০১৪ সালে গাজায় যে আগ্রাসন চালিয়েছিল, তার প্রতিবাদও করা হয়েছে। ২০১৪ সালে ইসরাইলিদের এ নৃশংস হামলায় ২ হাজারের অধিক ফিলিস্তিনি নিহত হয়েছে। যাদের মধ্যে প্রায় ৭০ শতাংশ বেসামরিক লোক ছিল।