IQNA

বন্ধ করে দেওয়া হল শিয়া অধ্যুষিত আদ-দারাজ অঞ্চলের সকল রুট

15:28 - February 26, 2016
সংবাদ: 2600347
আন্তর্জাতিক বিভাগ: আজ (২৬ ফেব্রুয়ারি) বাহরাইনের নিরাপত্তা বাহিনী দেশটির শিয়া অধ্যুষিত ‘আদ-দারাজ' অঞ্চলের সকল রুটকে বন্ধ করে দিয়ে জুমআর নামায আদায়ের জন্য নির্ধারিত স্থানে প্রবেশে বাধা প্রদান করেছে।

বার্তা সংস্থা ইকনা: স্বৈরাচারী আলে খলিফা সরকারের নিরাপত্তা বাহিনী অজ্ঞাত কারণে শিয়া অধ্যুষিত আদ-দারাজ অঞ্চলে প্রবেশের সকল রুট বন্ধ করে দেয়।

আল-মানার চ্যানেল উদ্ধৃতি দিয়ে এ প্রতিবেদনে বলা হয়েছে, আদ-দারাজ অঞ্চলের শিয়াদের পক্ষ থেকে এ সপ্তাহের জুমআর নামাযে অংশগ্রহণের গণআহবান জানানোর পর এ অঞ্চলের প্রবেশের সকল পথ বন্ধ করে দেয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা এবং ঘোষিত স্থানে যেতে মুসল্লিদেরকে বাধা প্রদান করে তারা।#3478396

সূত্র: আল-ওয়াসাতের উদ্ধৃতি দিয়ে শাফাকানা

captcha