IQNA

আল আজহারে অনুষ্ঠিত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থানের অধিকারী হলেন আফগানিস্তানি প্রতিনিধি

16:17 - February 27, 2016
সংবাদ: 2600352
আন্তর্জাতিক ডেস্ক: মিশরের রাজধানী কায়রোয় আল আজহার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হেফজে কুরআন প্রতিযোগিতায় উত্তীর্ণদের মাঝে ২৫শে ফেব্রুয়ারি পুরস্কার বিতরণী করা হয়েছে।
আল আজহারে অনুষ্ঠিত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থানের অধিকারী হলেন আফগানিস্তানি প্রতিনিধি

বার্তা সংস্থা ইকনা: উক্ত হেফজে কুরআন প্রতিযোগিতা আল-আজহার বিশ্ববিদ্যালয়ের স্নাতকদের ওয়ার্ল্ড এসোসিয়েশন পক্ষ থেকে এবং উত্তর আফ্রিকা শিক্ষার্থীদের সাধারণ ইউনিয়নের সহযোগিতায় ২২শে থেকে ২৪শে ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে। আল আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের অংশগ্রহণে উক্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

মোট ৮১ জন প্রতিযোগীর উপস্থিতিতে দুইটি বিভাগে -সম্পূর্ণ কুরআন হেফজ এবং ১৫ পারা কুরআন হেফজের- আলোকে অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতার প্রথম বিভাগে আফগানিস্তানের খান মুহাম্মাদ আব্দুস সামাদনাইজেরিয়ার অদাম আব্দুল্লাহ’, আফগানিস্তানের ইজ্জত আব্দুল ওয়াহিদ’, নাইজেরিয়ার ইব্রাহীম অদাম আবু বাকর’, উগান্ডার আলী কাটান্দী’, আফগানিস্তানের নেয়ামতুল্লাহ মুহাম্মাদ আফজালএবং নাইজেরিয়ার আব্দুল লতিফ হামজা মিনাল হিন্দআব্দুল্লাহ অদাম উসমানপর্যায়ক্রমে প্রথম থেকে সপ্তম স্থানের অধিকারী হয়েছেন।

প্রতিযোগিতার দ্বিতীয় বিভাগ তথা ১৫ পারা কুরআন হেফজ বিভাগে টোগো থেকে নাবা আলী’, চাদ প্রজাতন্ত্র থেকে সাইফুল্লাহ মুহাম্মাদ কাসিম’, আইভরি কোস্ট থেকে জাকারিয়া ডিয়াবাটী’, উগান্ডা থেকে আমনিয়াত আদেল আলীপর্যায়ক্রমে প্রথম থেকে চতুর্থ স্থানের অধিকারী হয়েছেন।

iqna

captcha