বার্তা সংস্থা ইকনা: ‘রাসুলে আযাম (সা.)’ নামক কুরআনিক বিজ্ঞান ও তেলাওয়াত সেন্টারের উদ্বোধন উপলক্ষে বাগদাদের উত্তরাঞ্চলীয় ‘আল শোয়েব’ অঞ্চলের ‘রাসুলে আযাম’ মসজিদে কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে এবং কুরআন মাহফিলের পর উক্ত সেন্টারের উদ্বোধন হয়।
উক্ত কুরআন মাহফিলে ইরাকে বিশিষ্ট ক্বারিগণ বিশেষ করে ‘শেখ রাফিয় আল আমেরি’, ‘শেখ ইয়াদুল কায়বা’, ‘শেখ আসামেহুল কারবালায়ী এবং আলী আল মুহাম্মাদুয়া সহ অন্যান্য ব্যক্তিত্বমণ্ডলী উপস্থিত ছিলেন।
‘রাসুলে আযাম (সা.)’ নামক কুরআনিক বিজ্ঞান ও তেলাওয়াত সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠান সেদেশের ‘আল মুসারল উলা’ স্যাটেলাইট নেটওয়ার্কে সম্প্রচার করা হয়েছে।
উক্ত সেন্টারটি ‘রাসুলে আযাম (সা.)’ জামে মসজিদের খতিব সাইয়্যেদ মাজিদ আল মুবারাকেয় এবং ইরাকের প্রসিদ্ধ ক্বারি শেখ ইয়াদুল কায়বা’র তত্ত্বাবধানে পরিচালিত হবে।
iqna