IQNA

ইব্রাহিমী মসজিদে মুসলিম হত্যা দিবসে ফিলিস্তিনীদের বিক্ষোভ

19:30 - February 27, 2016
সংবাদ: 2600356
আন্তর্জাতিক ডেস্ক: ১৯৯৪ সালে ইহুদি বসতির এক ইহুদী কর্তৃক মুসলমানদেরকে হত্যা দিবসে পশ্চিম তীরের আল-খালিল শহরের রাস্তায় নেমে বিক্ষোভ করেছে ফিলিস্তিনের মুসলমানরা।

বার্তা সংস্থা ইকনা: ১৯৯৪ সালের ২৫শে ফেব্রুয়ারি ২৯ জন ফিলিস্তিনী মুসলমান ইব্রাহিমী মসজিদে ইহুদি বসতির এক উগ্র ইহুদির হামলায় শহীদ হয়েছিলেন।

বিক্ষোভরত ফিলিস্তিনীদেরকে ছত্রভঙ্গ করতে জায়নবাদী সৈন্যরা স্টান গ্রেনেড ব্যবহার করেছে।

এ মিছিলে ফিলিস্তিনীরা, অবৈধভাবে ইহুদি বসতি সম্প্রসারণের নিন্দা জানান।

জায়নবাদী সৈন্যরা মিছিল থেকে একজন সাংবাদিক এবং একজন ফিলিস্তিনীকে আটক করেছে বলে এ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।#3478714

সূত্র: World Bulletin

captcha