
বার্তা সংস্থা ইকনা: কুরআন হেফজ ও তেলাওয়াত প্রশিক্ষণ কোর্স আবুধাবির শেখ জায়েদ জামে মসজিদের ‘আল জিকরুল হাকিম’ কেন্দ্রের তত্ত্বাবধানে এবং ধর্মীয় ও সংস্কৃতি অবস্থান প্রতিষ্ঠাকরণের উদ্দেশ্যে অনুষ্ঠিত হচ্ছে।
উক্ত প্রশিক্ষণ কোর্স ‘শেখ জায়েদ’ জামে মসজিদের ইমামগণ ‘ইদ্রিস আবকর এবং ইয়াহিয়া ইশানের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হচ্ছে।
কুরআন হেফজ ও তেলাওয়াত প্রশিক্ষণ কোর্স মোট ২৫২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন। যারমধ্যে ১০৮ জন পুরুষ এবং ১৪৪ জন নারী।