
তিনি গতকাল (সোমবার) সন্ধ্যায় বৈরুতে টেলিভিশনে-দেয়া এক ভাষণে এই হুঁশিয়ারি দিয়েছেন।
তিনি সৌদি সরকার ও ইসরাইলের হুমকিগুলোতে ভয় না পেতে লেবাননের জনগণকে পরামর্শ দিয়ে বলেছেন, সৌদি ও ইসরাইলি শাসকগোষ্ঠীর অশুভ নানা লক্ষ্য হাসিলের পুতুল হিসেবে ব্যবহৃত হবেন না।সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ ২০০৩ সাল থেকে লেবানন, সিরিয়া ও ইরাকের বহু গাড়ি বোমা বিস্ফোরণের জন্য সৌদি সরকার দায়ী বলে মন্তব্য করেছেন।
লেবাননের সশস্ত্র বাহিনীর জন্য সৌদি অর্থ সাহায্য বন্ধ করে দেয়ার ঘোষণায় সিরিয়া ও অধিকৃত ফিলিস্তিনের পাশে অবস্থিত আরব এই দেশটির কোনো কোনো মহলে উদ্বেগ দেখা দিয়েছে বলে তিনি জানান। আর এ নিয়ে হিজবুল্লাহর বিরুদ্ধে সৌদি ও পারস্য উপসাগরীয় অঞ্চলের কোনো কোনো সরকারের প্রচারযন্ত্রগুলো ব্যাপক প্রচারণা চালাচ্ছে বলে সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ উল্লেখ করেন।তিনি সৌদি অর্থ সাহায্য বন্ধের ঘোষণাকে রাজনৈতিক চালবাজি হিসেবে অভিহিত করে বলেছেন, এ পদক্ষেপ সৌদি সরকারের আসল চেহারা তুলে ধরেছে এবং তা সন্ত্রাস-বিরোধী লড়াইয়ে জড়িত থাকার সৌদি দাবির অসারতাই প্রমাণ করেছে।
হিজবুল্লাহর মহাসচিব ইয়েমেনে সৌদি আগ্রাসনের ব্যাপারে আরব বিশ্বের নীরবতার নিন্দা জানান এবং লেবাননী কোনো কোনো গোষ্ঠী ইয়েমেনের মত লেবাননেও সৌদি সরকারের হামলা আশা করছে বলে হুঁশিয়ারি দিয়েছেন। ইয়েমেনে গত বছরের মার্চ মাস থেকে হামলা চালিয়ে আসছে সৌদি সরকার। এসব হামলায় ৮ হাজারেরও বেশি বেসামরিক ইয়েমেনি নিহত হয়েছে।সৌদি সরকার সিরিয়ায় তাকফিরি-ওয়াহাবি সন্ত্রাসীদের ওপর সরকারি সেনা ও হিজবুল্লাহ’র মুজাহিদদের চলমান ব্যাপক বিজয় অভিযানগুলোর প্রেক্ষাপটে গত ২০ ফেব্রুয়ারি লেবাননের সরকারি সেনা ও নিরাপত্তা বাহিনীর জন্য বরাদ্দ-করা ৪০০ কোটি ডলারের অর্থ সাহায্য দেয়ার উদ্যোগ বাতিল করেছে। সূত্র: রেডিও তেহরান #