
বার্তা সংস্থা ইকনা: রাশিয়া আল-ইওয়াম ওয়েবসাইট এক প্রতিবেদনে ব্যক্তি করেছে, সামাজিক নেটওয়ার্কের ব্যবহারকারীদের সমালোচনা ও প্রতিক্রিয়ার ফলে উক্ত একাডেমীর কর্তৃপক্ষে এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে বাধ্য হয়েছে। উক্ত প্রশিক্ষণ কোর্স সেদেশের ফাহাদ আল আহমাদি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
প্রশিক্ষণ কোর্সের পোষ্টা "নারীরা কি মানুষ?” লেখার কারণে নেটওয়ার্কের ব্যবহারকারীদের মধ্যে ব্যাপক সমালোচনা ঝড় উঠে এবং অনেক বলেছেন, এধরণের পোষ্টার প্রচারের মাধ্যমে জনসাধারণের সম্মুখে নারীদের অপমান করা হয়েছে।
সামাজিক নেটওয়ার্ক ব্যবহারকারীদের ‘নারী - মানুষ’ হ্যাশট্যগ’ শিরোনামের সক্রিয় কর্মীরা উক্ত প্রশিক্ষণ কোর্সের নিন্দা জানিয়েছেন এবং এধরণের কাজের মাধ্যমে নারীদেরকে অপমান করা হয়েছে বলে মতামত প্রদান করেছেন। এছাড়াও "নারীরা কি মানুষ?” শিরোনামে উক্ত নির্ধারণ করার জন্য অনেকে উপহাস করেছে।
"নারীরা কি মানুষ?” প্রশিক্ষণ কোর্স ১ম মার্চে শুরু হওয়ার কথা ছিল। কিন্তু এ কোর্স সম্পর্কে ব্যাপক সমালোচনার ফলে এ প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়নি।#