
তিনি অন্য দেশের সঙ্গে ইরানের নির্বাচনী ব্যবস্থার পার্থক্য তুলে ধরে বলেছেন, নির্বাচনে ৬২ শতাংশ মানুষের উপস্থিতি সারা বিশ্বকে হতবাক করেছে। কারণ পাশ্চাত্যের দেশগুলোতে ভোটার উপস্থিতি ৩০ থেকে ৫০ শতাংশের বেশি হয় না।
আয়াতুল্লাহ আহমাদ খাতামি ইরানের ইসলামী বিপ্লবী শাসন ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করার জন্য বৃহৎ শক্তিগুলোর ষড়যন্ত্রের কথা উল্লেখ করে বলেছেন, সাম্রাজ্যবাদী শক্তিগুলো ও তাদের দোসরদের এটা জেনে রাখা উচিৎ ইরানের সংবিধান ও শাসন ব্যবস্থায় কোনো পরিবর্তন আসবে না।
তিনি লেবাননের হিজবুল্লাহ’র বিরুদ্ধে পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা পিজিসিসিভুক্ত আরব দেশগুলোর সাম্প্রতিক পদক্ষেপের সমালোচনা করে বলেছেন, এ দেশগুলো দখলদার ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করছে এবং মধ্যপ্রাচ্যে ইসরাইলের আগ্রাসী নীতি বাস্তবায়নে সহযোগিতা করছে। সূত্র: আইআরআইবি#