IQNA

ধর্মীয় বার্তা প্রেরণের কারণে ফ্লাইট থেকে বহিস্কার

17:14 - March 04, 2016
সংবাদ: 2600389
আন্তর্জাতিক ডেস্ক: ধর্মীয় ক্ষুদে বার্তা প্রেরণের কারণে হল্যান্ডের আমস্টারডাম গামী ইজি জেট ফ্লাইটের এক যাত্রীকে বহিস্কৃত হয়েছে লন্ডনের ‘লুটোন' বিমানবন্দর থেকে।

বার্তা সংস্থা ইকনা: ধর্মীয় ইবাদত সংক্রান্ত একটি এসএমএস দেখার পর বিমানের এক যাত্রী বিষয়টি কর্তৃপক্ষকে অবগত করলে এ পদক্ষেপ নেয়া হয়।

হতভাগ্য ঐ যাত্রী নিজেকে নির্দোষ প্রমাণ করতে বাধ্য হয়ে নিজের মোবাইল এবং পাসওয়ার্ড পুলিশকে দিয়ে দেয়।

হোয়াটস এ্যাপ মারফত পাঠানো ঐ ক্ষুদ বার্তার মাধ্যমে দলীয়ভাবে একটি ইবাদতে অংশ নিতে চেয়েছিলেন ঐ যাত্রী।

পুলিশের জিজ্ঞাসাবাদের পর যাত্রী নির্দেশ প্রমাণিত হলেও বিমানের পাইলট ৪০ বছর বয়স্ক ব্রিটেনের ঐ নাগরিককে বিমান চড়তে দেয়নি। বাধ্য হয়ে তিনি পরবর্তী ফ্লাইটের জন্য ৩ ঘন্টা অপেক্ষা করেন।

নাইজেরিয়া বংশোদ্ভূত খ্রিষ্টান ঐ যাত্রী বলেন: তার পাশে বসা অভিযোগকারী যাত্রী ভুলবশতঃ তাকে মুসলমান ভেবে সন্ত্রাসী মনে করেছে।

ঐ ব্যক্তি আমার সম্পর্কে না জেনে মাত্র ২ মিনিটে আমার সম্পর্কে ভুল ধারণা করে বসে। এমনকি যদি মুসলমানও হতাম তবুও এ আচরণ ছিল অন্যায়। কারো সাথেই এ ধরণের আচরণ সঠিক নয়।#3480383

সূত্র: Presstv


captcha