IQNA

শেইখ যাকযাকির মুক্তির দাবীতে নাইজেরিয়ায় বিক্ষোভ

3:58 - March 05, 2016
সংবাদ: 2600391
আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়ার বিভিন্ন অঞ্চলের জনগণ বিক্ষোভ মিছিল করে অনতি বিলম্বে নাইজেরিয়ার ইসলামি মুভমেন্টের নেতা শেইখ ইব্রাহিম যাকযাকির মুক্তির দাবী জানিয়েছে।

বার্তা সংস্থা ইকনা: নাইজেরিয়ার যারিয়া, কাদুনা, কানো, ইউলাসহ আরো বেশ কয়েকটি অঞ্চলের জনগণ রাস্তায় নেমে সম্প্রতি নাইজেরিয়া সেনাবাহিনী কর্তৃক এদেশের শিয়াদের উপর হামলা এবং নাইজেরিয়া ইসলামি মুভমেন্টের নেতা শেইখ ইব্রাহিম যাকযাকির আটকের নিন্দা জানায়। এ সময় তারা শেইখ যাকযাকিসহ তার সমর্থকদের আটককে নাইজেরিয়ার সংবিধান বিরোধী বলে অভিহিত করে।

নাইজেরিয়া ইসলামি মুভমেন্টের যুব বিভাগের মুখপাত্র আব্দুল হামিদ বাল্লু –যার তত্ত্বাবধানে এ বিক্ষোভ মিছিল আয়োজিত হয়েছে- জানিয়েছেন: এ মুভমেন্টের তাদের ন্যায্য দাবী পূরণ না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণভাবে মিছিল অব্যাহত রাখবে।

উল্লেখ্য, ২০০৫ সালের ১২ই ডিসেম্বর নাইজেরিয়া সেনাবাহিনী যারিয়া অঞ্চলের শিয়াদের একটি ধর্মীয় অনুষ্ঠানে বর্বর হামলা চালায়। এতে বহুসংখ্যক লোক হতাহত হয়। এ সময় নাইজেরিয়ার প্রখ্যাত শিয়া নেতা ও আলেম শেইখ ইব্রাহিম যাকযাকিকে তার পরিবার এবং সমর্থকদের সাথে গ্রেপ্তার করা হয়।

ঘটনার পর থেকে মানবাধিকার বিষয়ক বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা বর্বর এ হামলার নিন্দা জানিয়ে আসছে।#3480446

সূত্র: Presstv

captcha