IQNA

পবিত্র কুরআন অবমাননা করায় বিদেশি শ্রমিককে গ্রেফতার

23:32 - March 05, 2016
সংবাদ: 2600395
আন্তর্জাতিক ডেস্ক: পবিত্র কুরআন ছেড়া এবং অবমাননা করার অভিযোগে সৌদি আরবের উত্তরাঞ্চলীয় ‘রাফহা’ প্রদেশের পুলিশ এক বিদেশী শ্রমিককে গ্রেফতার করেছে।
পবিত্র কুরআন অবমাননা করায় বিদেশি শ্রমিককে গ্রেফতার
বার্তা সংস্থা ইকনা: এশিয়ার এক অমুসলিম নাগরিক পবিত্র কুরআন ছিন্ন-বিচ্ছিন্ন করে বাথরুমে নিক্ষেপ করেছে। আর এ অভিযোগে সৌদি আরবের উত্তরাঞ্চলীয় রাফহাপ্রদেশের পুলিশ তাকে গ্রেফতার করেছে এবং তাকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান হস্তান্তর করেছে।

ওয়াকিবহাল মহল এ ব্যাপারে ঘোষণা করেছে: ইলেকট্রিক কোম্পানির (এ কোম্পানির অর্ধেক কর্মচারী মুসলিম ও বাকী অর্ধেক অমুসলিম) শিল্প নিরাপত্তার এক কর্মচারী রাফহাপ্রদেশের পুলিশকে পবিত্র কুরআন অবমাননার ব্যাপারে অবগত করেন। অভিযোগের বিষয়ে তদন্ত এবং নিশ্চিত হওয়ার পর পুলিশ এশিয়ার এক অমুসলিম কর্মীকে গ্রেফতার করে এবং তাকে জিজ্ঞাসাবাদের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান হস্তান্তর করে।

iqna

captcha