বার্তা সংস্থা ইকনা: ইমামতিধারার ৮ম ইমাম হযরত আলী রেজার (আ.) পবিত্র মাজার ইরানের মাশহাদ নগরীতে অবস্থিত। এ মাজার পরিচালনার দায়িত্ব পালন করে আসছেন ইরানের অন্যতম শীর্ষ ও খ্যাতনামা আলেম হযরত আয়াতুল্লাহ ওয়ায়েজ তাবাসি। তিনি গত পরশু শুক্রবার ৪ই মার্চ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)।
তিনি বিগত তিন যুগের বেশি সময় ধরে ইমাম রেজার (আ.) মাজারের মুতাওয়ালি হিসেবে দায়িত্ব পালনকালে এ মাজারের সম্প্রসারণ ও উন্নয়নে নজিরবিহীন পদক্ষেপ নিয়েছেন। তার সময়ে এ পবিত্র মাজারটি মুসলিম জাহানের সবচেয়ে আকর্ষণীয় ও বড় মাজার হিসেবে গড়ে উঠে। ১৯৭৮ সনে ইরানে ইসলামী বিপ্লবের বিজয়ের পর ইমাম খোমেনী (রহ.) তাকে ইমাম রেজার (আ.) মাজারের মুতাওয়ালি হিসেবে নিয়োগ দেন। তখন থেকে তিনি অত্যন্ত যোগ্যতার সাথে এ পদে অসীন ছিলেন।
ইমাম রেজার (আ.) পবিত্র মাজারকে মুসলিম জাহানের গুরুত্বপূর্ণ কেন্দ্রে রূপান্তরিত, এ মাজারকে ঘিরে ধর্মতত্বের সর্বোচ্চ শিক্ষা কেন্দ্র প্রতিষ্ঠা এবং মারজায়ে তাকলীদগণের উপস্থিতিতে জামাতের নামায আদায়ের ব্যবস্থা তার যুগান্তকারী পদক্ষেপসমূহের অন্তর্ভুক্ত। সূত্র: শাবিস্তান#