IQNA

শত্রুরা ইরানে আগ্রাসনের দু:সাহস দেখাতে পারবে না: আয়াতুল্লাহ কাশানি

20:42 - March 11, 2016
সংবাদ: 2600428
আন্তর্জাতিক ডেস্ক: তেহরানের জুমআর নামাজের খতিব আয়াতুল্লাহ ইমামি কাশানি বলেছেন, সবক্ষেত্রে জনগণ ও ইসলামি প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর উপস্থিতির কারণে শত্রুরা ইরানে আগ্রাসনের দু:সাহস দেখাতে পারবে না।
শত্রুরা ইরানে আগ্রাসনের দু:সাহস দেখাতে পারবে না: আয়াতুল্লাহ কাশানি

বার্তা সংস্থা ইকনা: ইরানের ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে বলদর্পী দেশগুলোর উদ্বেগ নিয়েও কথা বলেন তিনি। তিনি বলেন, ইরানের সশস্ত্র বাহিনী বিশেষ করে নৌবাহিনী ইসলামি প্রজাতন্ত্রের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এ ছাড়া জুমআর খতিব ইসলামী প্রজাতন্ত্র ইরানকে বিশ্বের দেশগুলোর জন্য অনুকরণীয় আর্দশ হিসেবে তুলে ধরেন। তিনি বলেন, বেশির ভাগ দেশ অন্যদেশের ওপর উপনিবেশ স্থাপনের চেষ্টা করছে। কিন্ত একমাত্র ইরানই নিজ জনগণের অধিকার এবং স্বার্থরক্ষায় তৎপর রয়েছে।

তিনি আরো বলেন, ইরান কোনো দেশের জন্যেই হুমকি নয়। ইরানের জনগণ শান্তিপ্রিয় এবং তাদের অন্যকোনো দেশের বিরুদ্ধে আগ্রাসন চালানোর কোনো ইচ্ছে নেই। সূত্র: আইআরআইবি#

iqna


captcha