বার্তা সংস্থা ইকনা: উক্ত শীর্ষক শীর্ষক সেমিনার আজকে সকাল ৯টায় শুরু হয়েছে এবং একাধারে ১৮টা পর্যন্ত অব্যাহত থাকবে।
থাইল্যান্ডে অবস্থিত ইরানী কালচারাল কাউন্সিলার ‘মুহাম্মাদ রেজা যিনালী’ জানিয়েছেন: সেমিনারের প্রোগ্রাম পূর্বে ঘোষণা অনুযায়ী চলমান রয়েছে।
তিনি বলেন: ব্যাংককে অনুষ্ঠিত উক্ত কুরআনিক সেমিনার প্রশ্ন-উত্তর পর্ব এবং সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হবে।
‘কুরআনের দৃষ্টিতে স্বাস্থ্যকর জীবনধারা’ শীর্ষক সেমিনারে গবেষকগণ ‘কুরআন; মানব জাতীর সর্বোত্তম সমাধান’, ‘পবিত্র কুরআনের দৃষ্টিতে মানব’, ‘পবিত্র কুরআনের দৃষ্টিতে রাজনৈতিক ও সামাজিক ব্যবস্থা’ এবং ‘কুরআন ; মনব জাতির আধ্যাত্মিক উন্নয়নের মুল চাবিকাঠি’র আলোকে লিখিত প্রবন্ধ সমূহ উপস্থাপন করেছেন।
iqna