উক্ত শোকানুষ্ঠানে আহলে বাইত (আ.)এর সহস্রাধিক ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি, মন্ত্রীসভার সদস্য, সরকারি ও বেসরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। হযরত মুহাম্মাদ (সা.)এর প্রাণপ্রিয় কন্যা হযরত যাহরা (সা. আ.)এর ফজিলতের আলোকে বক্তৃতা পেশ করেন হুজ্জাতুল ইসলাম অলি।
তিনি বলেন: হযরত যাহরা (সা. আ.) তার যুগের ইমামকে রক্ষা করতে গিয়ে শহীদ হয়েছেন। সমাজ যদি ইমামগণের সাথে অঙ্গীকারবদ্ধ হয় এবং তাদের নির্দেশ মোতাবেক কাজ করে, তাহলে সমাজে উন্নতি সাধিত হবে এবং পরিপূর্ণতায় পোঁছাবে এবং তখন ইমামে জামানার (আ.) জুহুর হবে।
এছাড়াও শোকানুষ্ঠানে আহলে বায়েতের (আ.) মুসিবতের আলোকে জনাব কারিমী মর্সিয়া পাঠ করেন।
ইকনা: নবী-নন্দিনী খাতুনে জান্নাত এবং আহলে বাইত (আ.) এর মধ্যমণি হযরত ফাতিমা যাহরা (সা. আ.)এর পবিত্র শাহাদাত বার্ষিকী উপলক্ষে তেহরানে ইমাম খোমিনী (রাহ.) হোসাইনিয়াতে শোকানুষ্ঠান ১৪ই মার্চ পর্যন্ত অব্যাহত থাকবে।