
বার্তা সংস্থা ইকনা: তিনি বলেন, সৌদি সরকার সম্মানীত হাজিদের সিরাপত্তা দান করতে ব্যর্থ হয়েছে। গত বছর হজে বহু অসহায় হাজি সৌদি সরকারের দূর্বল নিরাপত্তা ব্যবস্থার জন্য প্রাণ হারিয়েছেন। আমরা সেই শোক কখনোই ভুলতে পারব না।
আয়াতুল্লাহ মোহাম্মদ আলী মোভাহহেদি ইরানের বিরুদ্ধে শত্রুদের একের পর এক হুমকির কথা উল্লেখ করে বলেছেন, বর্তমান পরিস্থিতিতে সেনাবাহিনীকে আরো উন্নত অস্ত্রে সজ্জিত ও শক্তিশালী করা প্রয়োজন। তিনি মধ্যপ্রাচ্যে আমেরিকার বলদর্পী আচরণের কথা তুলে ধরে বলেছেন, আমেরিকা যত চেষ্টাই করুক আমাদের সেনাবাহিনীর অগ্রযাত্রা ঠেকিয়ে রাখতে পারবে না।
তেহরানের জুমার নামাজের খতিব এ অঞ্চলে দখলদার ইসরাইল ও সৌদি আরবের বিশ্বাসঘাতকতার নিন্দা জানিয়ে বলেছেন, আমেরিকা মুসলমানদের হত্যা করার জন্য রিয়াদ ও তেলআবিবকে মারণাস্ত্র সরবরাহ করছে।
মার্কিন ভুল নীতি মধ্যপ্রাচ্যে নিরাপত্তাহীনতা সৃষ্টির প্রধান কারণ এ কথা উল্লেখ করে আয়াতুল্লাহ মোহাম্মদ আলী মোভাহহেদি আরো বলেছেন, এর ফলে এ অঞ্চলের সব দেশ ক্ষতিগ্রস্ত হবে।