IQNA

প্রকাশ হল বিশ্বের সবচেয়ে লম্বা কুরআনের ছবি

22:46 - March 20, 2016
সংবাদ: 2600478
আন্তর্জাতিক ডেস্ক: ‘কুরআনুল আকবার’ নামে প্রসিদ্ধ বিশ্বের সবচেয়ে লম্বা কুরআন দেখতে প্রতি বছর হাজার হাজার দর্শক ইন্দোনেশিয়ার ‘পালেম্বঙ্গ’তে জড়ো হয়। কাঠের ওপর খচিত করে লেখা বিশ্বের সবচেয়ে লম্বা কুরআন ‘কুরআনুল আকবার’-এর ছবি এ বছরেই প্রথম প্রকাশিত হয়েছে।
প্রকাশ হল বিশ্বের সবচেয়ে লম্বা কুরআনের ছবি

বার্তা সংস্থা ইকনা: বিশ্বের প্রসিদ্ধ লিপিকর্মী, শিল্পকর্মী, আর্টিস্ট ও শিল্পীদের অংশগ্রহণের মাধ্যমে ২০০২ সালে এহসানিয়া ইসলামিয়া মাদ্রাসার তত্ত্বাবধানে উক্ত কুরআন শরীফটির লেখার কাজ শুরু হয়।
টেমপো কাঠের ওপর ‘কুরআনুল আকবার’ লেখা শুরু করা হয়। উইপোকা থেকে রক্ষা এবং স্থায়িত্ব প্রতিরোধে ক্ষমতা সম্পন্ন টেমপো গাছ। আর এ কথা চিন্তা করে টেমপো কাঠের ওপর এ কুরআন শরিফটি লেখা হয়েছে।
প্রকাশ হল বিশ্বের সবচেয়ে লম্বা কুরআনের ছবি

‘কুরআনুল আকবার’ নামে উক্ত কুরআন শরিফটির লেখা সম্পন্ন করতে ১ লাখ ৭০ হাজারের অধিক ডলার ব্যয় হয়েছে এবং ৭ বছর সময় লেগেছে। কুরআনুল আকবার’ ১৫ পারা পর্যন্ত লেখা হয়েছে এবং ১৭৭ সেন্টিমিটার দৈর্ঘ্য এবং ১৪০ সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট কাঠের টুকরায় দুই দিকেই লেখা হয়েছে। মোট ৩১৫ টি কাঠের টুকরায় ১৫ পারা পর্যন্ত লেখা হয়েছে এবং ৫ তলা ভবনের সমতুল্য উচ্চতায় উক্ত কুরআন শরিফটি ১৬ থেকে ৩০ পারা পর্যন্ত লেখা হয়েছে এবং দর্শনার্থীরা প্রদর্শন করতে এসে ব্যাপক স্বাগত জানিয়েছে।

প্রকাশ হল বিশ্বের সবচেয়ে লম্বা কুরআনের ছবি

প্রকাশ হল বিশ্বের সবচেয়ে লম্বা কুরআনের ছবি
প্রকাশ হল বিশ্বের সবচেয়ে লম্বা কুরআনের ছবি
প্রকাশ হল বিশ্বের সবচেয়ে লম্বা কুরআনের ছবি
captcha