IQNA

ইন্তেকাল করলেন মসজিদুন নবীর (সা.) প্রসিদ্ধ ক্বারি

0:15 - March 26, 2016
সংবাদ: 2600503
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের প্রসিদ্ধ ক্বারি শেখ রাশিদ আল-সিসি ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।


বার্তা সংস্থা ইকনা: সৌদি আরবের পবিত্র নগরী মদিনা এবং মসজিদুন নবীর (সা.) প্রসিদ্ধ ক্বারি শেখ রাশিদ বিন আব্দুত তাওয়াব আল-সিসি মঙ্গলবার (২২শে মার্চ) মগরিবের নামাজের পর মসজিদুন নবীতে (সা.) ইন্তেকাল করেছেন।
বুধবার (২৩শে মার্চ) আসরের নামাজের পর মসজিদুন নবীতে (সা.) ক্বারি শেখ রাশিদ আল সিসি জানাজার নামাজের আদায়া করা হয় এবং জান্নাতুল বাকিতে তাকে দাফন করা হয়।
মসজিদুন নবীর (সা.) প্রসিদ্ধ ক্বারি দীর্ঘ ৩৫ বছর পবিত্র কুরআনের খেদমতের পর ইন্তেকাল করেন।
iqna



captcha