IQNA

এক বছরে পবিত্র কুরআন ও ধর্মীয় ২০টি গুরুত্বপূর্ণ ঘটনা

23:46 - March 27, 2016
1
সংবাদ: 2600514
আন্তর্জাতিক ডেস্ক: ২০১৫ সালে মার্চ মাস থেকে ২০১৬ সালের মার্চ মাস পর্যন্ত কুরআন ও ধর্মের আলোকে অনেক ভালো ও মন্দ খবর প্রকাশিত হয়েছে। আর এ কারণের বিশ্বের ইসলাম প্রিয় মুসলমানেরা ভালো কাজের জন্য উৎসাহ এবং মন্দ কাজের তিরস্কার জানিয়েছেন।


বার্তা সংস্থা ইকনা: ২০১৫ সালে মার্চ মাস থেকে ২০১৬ সালের মার্চ মাস পর্যন্ত পবিত্র কুরআন ও ধর্মের আলোকে অনেক ঘটনাই ঘটেছে। আর তারই মধ্যে ২০টি গুরুত্বপূর্ণ ঘটনা তুলে হল।


১- "অ্যারিজোনা" রাজ্যের পবিত্র কুরআনের কুরআনের অবমাননা

বর্ণবাদী ও ইসলাম বিদ্বেষী কর্তৃক পবিত্র কুরআনের অবমাননার প্রতিবাদে আমেরিকার "অ্যারিজোনা" রাজ্যের টাম্পাশহরের মসজিদে বিভিন্ন ধর্মের নেতাগণ একত্রিত হয়ে তীব্র নিন্দা জানিয়েছেন।

বর্ণবাদী ডিন স্যাক্সনের নির্দেশে একদল ইসলাম বিদ্বেষী মসজিদের সামনে জড়ো হয়ে ইসলাম বিরোধী বক্তব্য প্রদান করেছে এবং পবিত্র কুরআনের পৃষ্ঠে ছিঁড়ে, ইসলাম ধর্ম ও পবিত্র কুরআনের অবমাননা করেছে। স্যাক্সন অহংকার ও দাম্ভিকতার সাথে বলেছিল: "এটি আমাদের বাক স্বাধীনতা; আমরা ইচ্ছা করলে ঘৃণা করব কিম্বা ভালবাসবো, আর এটাই আমাদের স্বাধীনতা। আমি মনেকরি কুরআন ছেড়া শ্রেষ্ঠ আলোচনার অন্তর্ভুক্ত। বর্ণবাদী স্যাক্সনের এধরণের ইসলাম বিদ্বেষী মন্তব্যের ফলে শিক্ষার্থীরা তীব্র প্রতিবাদ জানিয়েছে।

ডিন স্যাক্সনের এ গর্হিত বক্তব্যের এক সপ্তাহ পর আমেরিকার "অ্যারিজোনা" রাজ্যের টাম্পাশহরের মসজিদে বিভিন্ন ধর্মের নেতাবর্গ একত্রিত হয়ে তীব্র নিন্দা জানিয়েছেন।

২- ইটালিতে প্রথম ইসলামিক ইউনিভার্সিটি

ইটালির নও মুসলমান এবং সক্রিয় কর্মী জন পায়ুলু খালিদ বিলদ্বিনী সেদেশের লিচাহশহরে প্রথম ইসলামিক বিশ্ববিদ্যালয় উদ্বোধনের খবর জানিয়েছেন। জন পায়ুলু খালিদ বিলদ্বিনী তিনি বছর পূর্বে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ইসলামী বিশ্ববিদ্যালয় নির্মান অনুমোদনের জন্য তিনি অনেক চেষ্টা করেছেন।

আশা করা হচ্ছে ইটালির প্রথম ইসলামি বিশ্ববিদ্যালয়ে প্রতি বছরে ধর্মতত্ত্ব, আইন, অর্থনীতি ও অন্যান্য বিভাগে প্রায় ৫০০০ শিক্ষার্থীকে গ্রহণ করা হবে।

৩- ইসলাম পরিচয় করানোর উদ্দেশ্যে আমেরিকার ৫০টি প্রদেশে ভ্রমণ

আমেরিকার মিশিগানের একজন মুসলিম ব্যক্তি ইসলামকে পরিচয় করানোর উদ্দেশ্যে সেদেশের ৫০ প্রদেশের ৫০টি মসজিদে তার সুললিত কণ্ঠ আযান প্রদান করেছেন। মিশিগানের জামিল সাইয়্যেদইসলাম বিদ্বেষীদের মোকাবেলা করতে আমেরিকার ৫০টি রাজ্যে ভ্রমণ করেছেন।

৪- কায়রো বিমানবন্দর থেকে প্রাচীন কুরআন শরীফের পাণ্ডুলিপি পাচারে ব্যর্থ চোরাচালানরা

কায়রো বিমানবন্দরের কর্মকর্তাগণ ২৪শে জানুয়ারি পবিত্র কুরআনের এক খণ্ড প্রাচীন পাণ্ডুলিপি উদ্ধার করেছে।

ধারণা করা হচ্ছে এ প্রাচীন পাণ্ডুলিপিটি ইসলামী যুগের অন্তর্ভুক্ত। একটি বইয়ের প্যাকেটে করে এ কুরআন শরিফটি পাচার করার সময় বিমানবন্দরের কর্মকর্তাগণ জব্দ করে। পাচারকারী পবিত্র কুরআনের এই প্রাচীন পাণ্ডুলিপিটি কায়রো হতে কাতারে পাচার করার পদক্ষেপ গ্রহণ করেছিল। কিন্তু এ পদক্ষেপ ব্যর্থ হয়।

৫- কুয়েতে ইরানের লিখিত স্বর্ণ খচিত কুরআন শরিফ প্রদর্শন

কুয়েত পুরস্কার শিরোনামে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার উপান্তে প্রথম বারের মত বিশ্বের বিভিন্ন দেশ থেকে সংগৃহীত অতি মূল্যবান কুরআন শরিফ প্রদর্শন করা হয়েছে। এ প্রদর্শনে ইরানের বিশিষ্ট শিল্পী 'রায়িন আকবার খানযাদে'র স্বর্ণ খচিত কুরআন শরিফ প্রদর্শন করা হয়েছে।

৬- ফ্রান্সে তিন গুন বৃদ্ধি পেয়েছে ইসলামী গ্রন্থ বিক্রয়

২০১৫ সালের প্রথম দিকে ফ্রান্সে ইসলামী গ্রন্থ বিক্রয় তিন গুন বৃদ্ধি পেয়েছে। যা বিগত তিন বছরের সমান। শার্লি এবদোয় সন্ত্রাসী হামলার পরে সেদেশে ইসলাম গ্রন্থের বিক্রয়ের সংখ্যা অতিমাত্রায় বৃদ্ধি পেয়েছে।

৭- মরক্কোয় পবিত্র কুরআন ও সুন্নতের ব্যানারে সালাফীদের অগ্রগতি

সালাফীদের গডফাদার সৌদি আরবের অর্থিক সহায়তায় মরক্কোয় সালাফীরা বিভিন্ন অনুষ্ঠান উদযাপনের মাধ্যমে তাদের ধর্মীয় বিশ্বাসে প্রসর ঘটাচ্ছে। সালাফীরা মরক্কোয় কুরআন ও সুন্নতে নাবী (সা.) সংস্থা গঠনের মাধ্যমে নিজেদের বিশ্বাসকে প্রচার করছে। দুর্ভাগ্যবশত, এই সংস্থার সদস্যরা পবিত্র কুরআনের আয়াতের শুধুমাত্র বাহ্যিক দৃষ্টির ওপর ভিত্ত করে নিজেদের বিশ্বাসকে জনগণের মধ্যে প্রসর ঘটাচ্ছে।

৮- ওহীর দেশে ২ লাখ বিকৃত কুরআন জব্দ

সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় অপরাধ তদন্ত পুলিশ বাহিনী ২ লাখের অধিক বিবৃত কুরআন জব্দ করেছে।

৯- কাসাব্লাঙ্কা বইমেলায় বিক্রির শীর্ষে পবিত্র কোরআন

কাসাব্ল্যাংকা আটলান্টিক মহাসাগরের কোলঘেঁষা আফ্রিকার সবচেয়ে পশ্চিমের দেশ মরক্কোর একটি বিখ্যাত শহরের নাম। এই শহরে ২২তম আন্তর্জাতিক গ্রন্থ মেলায় পবিত্র কুরআন ও শিশুদের গ্রন্থ সবচেয়ে অধিক বিক্রয় হয়েছে।

১০- ইসলামী বিশ্বের একটি ভয়ানক ঘটনা মিনা ট্রাজেডি

২০১৫ সালের ২৪শে সেপ্টেম্বর সৌদি আরবে হজের সময় সেদেশের অযোগ্যতার ফলে সহস্রাধিক হাজি শহীদ হয়। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী মিনা ট্রাজেডিতে কমপক্ষে ৩ থেকে ৭ হাজার হাজি শহীদ হয়েছেন। এর মধ্যে শুধুমাত্র ইরানেরই ৪৬৪ জন হাজি শহীদ হয়েছে।

বলাবাহ্যল্য, হজের ইতিহাসে এটাই সবচেয়ে ভয়ানক ঘটনা। এর পূর্বে ১৯৯০ সালে এধরণের দুর্ঘটনার ফলে ১৪২৬ জন হাজী শহীদ হয়েছেন।

১১- আমেরিকায় বিনামূল্য কুরআন বিতরণ

ইসলাম বিদ্বেষীদের মোকাবেলা করার উদ্দেশ্যে আমেরিকান-ইসলামিক রিলেশনস কাউন্সিল সেদেশের "ওকলাহোমা" রাজ্যে বিনামূল্যে কুরআন বিতরণ করেছে।

১২- পবিত্র কুরআনের অপব্যবহার করেছে পি. কে. কে

তুরস্কের সামরিক বাহিনীকে ঘায়েল করার উদ্দেশ্যে সন্ত্রাসী গোষ্ঠী পি. কে. কেপবিত্র কুরআনকে অস্ত্র হিসেবে ব্যবহার করে এই ঐশী গ্রন্থের অবমাননা করেছে। তুরস্কের সামরিক বাহিনী জানিয়েছে: সন্ত্রাসী গোষ্ঠী পি. কে. কেপবিত্র কুরআনে মধ্যে বোমা রেখে রাস্তায় রেখে দিচ্ছে এবং এ কুরআনগুলো যদি কেউ হাত দিয়ে ধরে তখনই বিস্ফোরণ ঘটবে। সন্ত্রাসী গোষ্ঠী পি. কে. কেএ সকল কুরআন শরিফ সামরিক বাহিনীর সদস্যদের হত্যা করার জন্য তাদের চলাচলের স্থানে রেখে দিয়েছে।

১৩- মাত্র ৭ মাসে কুরআন হেফজ করলেন জর্ডানের এক শিশুকন্যা

জর্ডানের ১২ বছরের হেডিল সায়িদ আল-সিডাভিমাত্র ৭ মাসে সম্পূর্ণ কুরআন হেফজ করতে সক্ষম হয়েছেন।

১৪- অন্যায় পন্থায় বিশিষ্ট আলেম শেখ নিমরের মৃত্যুদণ্ড কার্যকর

বিশ্বব্যাপী প্রতিবাদ এবং নিন্দা সত্ত্বেও সৌদি আরবের প্রখ্যাত শিয়া আলেম শেখ নিমর আল-নিমর মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি সরকার। শেখ নিমরসহ সৌদি কারাগারে আটক সব রাজনৈতিক বন্দির মুক্তির জন্য আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর আহ্বান উপেক্ষা করে সৌদি সরকার এসব মৃত্যুদণ্ড কার্যকর করেছে। ২ জানুয়ারি এসব মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শিয়া অধ্যুষিত কাতিফ প্রদেশ থেকে ২০১২ সালে সৌদি রাজতান্ত্রিক সরকারের কঠোর সমালোচক শেখ নিমরকে গুলি করে আহত করার পর তাকে আটক করে সৌদি পুলিশ। সাম্প্রদায়িক বিভেদ উস্কে দেয়া এবং রাজা সালমান বিন আব্দুল আজিজকে অমান্য করা, সরকারবিরোধী বক্তব্য এবং কারাবন্দীদের মুক্তি দাবি করার কথিত অভিযোগে গত বছর শেখ নিমরের প্রাণদণ্ডের আদেশ দেয়া হয়। অবশ্য এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছেন শেখ নিমর।

২০১৪ সালে সৌদি আদালত শেখ নিমরকে মৃত্যুদণ্ডের আদেশ দিলে বিশ্বব্যাপী প্রতিবাদ ও নিন্দার ঝড় ওঠে। গত মার্চে সৌদি আপিল বিভাগ শেখ নিমরের মৃত্যুদণ্ডের আদেশ বহাল রাখে।

অবশেষে সৌদি সরকার অন্যায় পন্থায় ২য় জানুয়ারিতে প্রখ্যাত শিয়া আলেম শেখ নিমর আল-নিমর মৃত্যুদণ্ড কার্যকর করেছে।

১৫- জুতা খুলে মসজিদে প্রবেশ করলেন ওবামা

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ৩য় ফেব্রুয়ারি বাল্টিমোর কাউন্টির ইসলামিক সেন্টার ও মসজিদ পরিদর্শন করেছেন। প্রেসিডেন্ট কালের শেষ প্রান্তে এসে প্রথমবারের মতো মসজিদ পরিদর্শনে গেলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এ সময় তিনি আদব সহকারে জুতা খুলে মসজিদে প্রবেশে করেছেন।

১৬- পবিত্র কোরআনের প্রখ্যাত ক্বারি রাগিব মুস্তাফা গালবাশ ইন্তেকাল করেছেন

৭৭ বছর বয়সের প্রখ্যাত মিশরীয় ক্বারি মুস্তাফা রাগিব গালবাশ মিশরে ইন্তেকাল করেছেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

গালবাশ বছর ১৩১৭ ফার্সি সনে পশ্চিম মিশরে অবস্থিত টানটা প্রদেশের "বারমা" গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি কৈশোর পুরো কুরআন মুখস্ত করেন এবং ষোল বছর বয়সে বিভিন্ন মাহফিলে পবিত্র কোরআন পাঠ করা শুরু করেন। এছাড়াও ২৪ বছর বয়সে আনুষ্ঠানিকভাবে মিশরের রেডিও ও টেলিভিশন পবিত্র কুরআনের তেলাওয়াত শুরু করেন।

মিশরের বিখ্যাত ক্বারি জানাজা আজ তার জন্মস্থানে বারমা গ্রাম অনুষ্ঠিত হয়েছে।

১৭- মালয়েশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থানের অধিকারের দাবী করেছেন মিশরের ক্বারি

মিশরের বেশ কিছু নির্ভরযোগ্য মিডিয়া সংস্থা প্রকাশ করেছে, মালয়েশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থানের অধিকারের দাবী করেছেন মিশরের ক্বারি আব্দু রাহিম রাযী। এ ঘটনা প্রকাশে পর টারুটো প্রকাশ করেছেন: গত বছরে মিনা দুর্ঘটনায় নিহত ইরানী ক্বারি শহীদ মোহসেন হাজি হাসানি কারগার গত বছর তার সুললিত কন্ঠে কুরআন তেলাওয়াত করে মালয়েশিয়া সহ ইসলামি বিশ্বের সকলের মন জয় করেন এবং শহীদ মোহসেন হাজি হাসানি কারগার ঐ প্রতিযোগিতার শীর্ষ স্থানের যোগ্য ছিলেন।

মিশরের ক্বারি আব্দু রাহিম রাযীর মিথ্যা দাবীর ফলে মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ের ডিসিপ্লিনারি কমিটির তাকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করে।

১৮- পবিত্র কোরআনের প্রখ্যাত ক্বারি আহমাদ আমেরের ইন্তেকাল

মিশরের প্রসিদ্ধ ক্বারি শেষ আহমেদ আমের ৮৯ বছর বয়সে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি ইরানে ৯২ বার সফর করেছেন এবং সর্বোচ্চ নেতার উপস্থিতিতে তার সুললিত কন্ঠে কুরআন তেলাওয়াত করেছেন।

১৯- অলিম্পিকে প্রথম হিজাবী মার্কিন নারী

আমেরিকান অসিক্রীড়ক এসতেহাজ মুহাম্মাদসেদেশের প্রথম হিজাবী নারী, যিনি অলিম্পিক গেমসে অংশগ্রহণ করবেন।

২০- টুঁইটারে কুরআন বিরোধী হ্যাশট্যগের কারণে টুইটারের কর্মীদের প্রতিবাদ

আরবী ভাষায় (#ايات_لم_تعد_مناسبه) নামের হ্যাশট্যাগ (পবিত্র কুরআনের আয়াত উপযুক্ত নয়) টুইটারে চালু হয়েছে। আর এ হ্যাশট্যাগের প্রতিবাদ করেছে টুইটার কর্মীগণ।

iqna


প্রকাশিত: 1
পর্যালোচনা করা হচ্ছে: 0
প্রকাশযোগ্য নয়: 0
জাকির
0
0
volo laglo
captcha