
Gulfeyes.net এর উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: এ প্রশিক্ষণ কোর্স হেফজে কুরআন বিষয়ক বিশ্বসংস্থার উদ্যোগে এবং কোমোরোসের ‘সায়াদ বিন মুয়াজ’ হেফজ ও তেলাওয়াত প্রশিক্ষণ কেন্দ্রের সহযোগিতায় ৫০ দিন ব্যাপী অনুষ্ঠিত হয়েছে।
হেফজ ও তাজবিদের বিশেষ প্রশিক্ষণ ও বিশেষ দোয়াসমূহের মুখস্তকরণ ইত্যাদি এ কোর্সে প্রশিক্ষণ প্রদান করা হয়।
কোর্সের সমাপণী অনুষ্ঠান কুরআন প্রশিক্ষক এবং কুরআনিক তৎপরতার বিষয়ে আগ্রহী ব্যক্তিত্বদের উপস্থিতিতে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বক্তারা পবিত্র কুরআন শিক্ষার উপর গুরুত্বারোপ করে হেফজ বিষয়ক বিশ্বসংস্থার প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন।
উল্লেখ্য, আফ্রিকা ইউনিয়নের সদস্য দেশ কোমোরোস এ মহাদেশের দক্ষিন-পূর্বে অবস্থিত।#3486617