IQNA

আয়ারল্যান্ডের ইসলামি স্কুলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

19:38 - April 11, 2016
সংবাদ: 2600592
আন্তর্জাতিক ডেস্ক: আয়াল্যান্ডের রাজধানী ডাবলিনে অবস্থিত এ স্কুলের ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী ছাত্র, শিক্ষক ও কর্মকর্তাদের উপস্থিতিতে পালিত হয়েছে।

ডাবলিন পিপলে’র উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা : ক্লোনসকিগ মুসলমানদের জাতীয় স্কুলটি এ দেশের প্রথম ইসলামি স্কুল। এটি সরকারি এবং আইরিশ সরকার এর খরচ বহন করে।

আয়ারল্যান্ডে মুসলিম পরিবারের সংখ্যা বাড়তে থাকায় ১৯৯০ সালে আয়াল্যান্ড ইসলামিক ফাউন্ডেশন এ স্কুল প্রতিষ্ঠা করে।

বর্তমানে স্কুলটিতে ২৮০ জন ছাত্র অধ্যায়ন করছে। শিক্ষার্থিরা সাধারণ শিক্ষার পাশাপাশি আরবি ভাষা, কুরআন ও ইসলামি বিভিন্ন শিক্ষাও লাভ করে থাকে।

প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে স্কুলের সাবেক এক পরিচালক শিক্ষকতাকে পেশা হিসেবে বেছে নেয়ার লক্ষ্যে মুসলিম ছাত্রদেরকে উৎসাহিত করার বিষয়ে গুরুত্বারোপ করেন।

ভবিষ্যতে আয়ারল্যান্ডের মুসলিম সমাজ আরো বিকশিত হবে এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রে ভূমিকা রাখতে সক্ষম হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।#3487491

captcha