বার্তা সংস্থা ইকনা: কুয়েতের নিরাপত্তা সূত্র ঘোষণা করেছে: কুয়েতের নিরাপত্তা ডিভাইস তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের নৃশংস হামলার পরিকল্পনা সফল হতে দেয়নি এবং কুয়েতের এয়ারপোর্ট ও একটি শিয়া মসজিদে যারা হামলা করতে চেয়েছিল তাদের মধ্যে পুলিশ তিন জনকে গ্রেফতার করে।
গোপন সূত্রে কুয়েতের নিরাপত্তা বাহিনী অবগত হয়েছে, তিন ব্যক্তি এ হামলার পরিকল্পনা গ্রহণ করেছে এবং নিরাপত্তা বাহিনী প্রয়োজনীয় গবেষণা করার পর বিষয়টি সম্পর্কে নিশ্চিত হয়।
কুয়েতের নিরাপত্তা সূত্রের প্রতিবেদন অনুযায়ী, এই হামলার পরিকল্পনার প্রধান ব্যক্তিকে স্থল পথে সেদেশের প্রবেশর সময় গ্রেফতার করা হয় এবং পরবর্তীতে যারা তাকে সাহায্য করতো তাদেরকে গ্রেফতার করা হয়েছে।
গবেষণা করে দেখা গিয়েছে, গ্রেফতারকৃত এই তিন ব্যক্তি তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের সদস্য এবং দায়েশের নেতা তাদেরকে কুয়েতের এয়ারপোর্ট এবং শিয়া মসজিদে হামলার নির্দেশ দিয়েছে।
iqna