IQNA

ট্রাম্পের ইসলাম বিরোধী মন্তব্যের নিন্দায় মার্ক জাকারবার্গ

21:07 - April 13, 2016
সংবাদ: 2600603
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের মুসলমানদের প্রবেশের উপর নিষেধাজ্ঞা আরোপ শীর্ষক মন্তব্যের নিন্দা জানিয়েছেন ফেইসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং প্রেসিডেন্ট।

দৈনিক এক্সপ্রেসের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা : মার্ক জাকারবার্গ আজ মঙ্গলবার ট্রাম্পের নাম উল্লেখ না করেই বলেন: আমি উদ্বেগ সৃষ্টিকারী আওয়াজ শুনতে পাচ্ছি; আর সে আওয়াজ এমন কিছু মানুষের যাদেরকে ‘পর’ বলে আখ্যায়িত করে যাদেরকে বাধা প্রদান করা হচ্ছে এবং যাদের সাথে দূরত্ব বাড়ানোর কথা বলা হচ্ছে।

মার্ক জাকারবার্গ অভিবাসী বিরোধী মন্তব্যের সমালোচনা করে বলেন: যুদ্ধ উদ্বাস্তুদেরকে স্বাগত জানাতে সাহসের প্রয়োজন হয়।

যুক্তরাষ্ট্রের নির্বাচনের প্রেসিডেন্ট পদপ্রার্থী তার নির্বাচনী প্রচারণায় প্রদত্ত বিভিন্ন ভাষণে এদেশে মুসলমানদের প্রবেশের উপর নিষেধাজ্ঞা আরোপের দাবী জানান। তার এ মন্তব্যের পছনে যুক্তি হিসেবে তিনি বলেন, মুসলিম উগ্রতাবাদী সন্ত্রাসীদেরকে রুখতে এ পদক্ষেপ নিতে হবে।

উল্লেখ্য, ইসলাম ভীতি সৃষ্টিকারী এ মন্তব্য ইতিমধ্যে স্বয়ং আমেরিকা ও বিশ্বের বিভিন্ন দেশে সমালোচনার ঝড় তুলেছে।#3488234

captcha