IQNA

দুইজন মারজার উপস্থিতিতে দ্বাদশ মাহদাভিয়াত সেমিনার অনুষ্ঠিত হবে

23:41 - April 27, 2016
সংবাদ: 2600679
মাহদাভিয়াত বিভাগ: দুইজন মারজার উপস্থিতিতে দ্বাদশ আন্তর্জাতিক মাহদাভিয়াত সেমিনার পবিত্র কোম নগরিতে অনুষ্ঠিত হবে। অনুরূপভাবে মাহদাভিয়াতের সাহায্যকারীদেরকেও এই অনুষ্ঠানে সম্মানোনা দেয়া হবে।



শাবিস্তান বার্তা সংস্থার রিপোর্ট: এ বছরের সেমিনারের শিরোনাম হচ্ছে: ইব্রাহিমী ধর্মের দৃষ্টিকোণ থেকে শেষ জামানার ভবিষ্যতবাণী। এই অনুষ্ঠানের প্রথম দিনে আয়াতুল্লাহ মাকারেম শিরাজি এবং সমাপনি অধিবেসনে আয়াতুল্লাহ জাফর সুবহানি উপস্থিত থাকবেন।

মাহদী মতবাদের দ্বাদশ আন্তর্জাতিক সম্মেলনের নির্বাহী সম্পাদক সাইয়েদ মোহাম্মদ আলী মুসাভি নাসাব, বলেন: কয়েকটি প্রতিষ্ঠানের সহযোগিতায় এই সম্মেলনটি অনুষ্ঠিত হবে।

মুসাভি নাসাব বলেন: ইরানের পবিত্র কোম শহর হচ্ছে ইসলামের প্রাণকেন্দ্র। আর আয়াতুল্লাহ মাকারেম মিরাজির সহযোগিতায় আমরা এখানে নানাধরণের ধর্মীয়, সাংস্কৃতিক এবং আন্তর্জাতিক সম্মেলন পালন করে থাকি।

তিনি বলেন: এই সম্মেলনে এ পর্যন্ত বিভিন্ন দেশ থেকে শতাধিক প্রবন্ধ আমাদের হাতে এসে পৌছেছে।

যে সকল ব্যক্তি এবং প্রতিষ্ঠান মাহদাভিয়াত প্রচারের কাজে সর্বাত্বক চেষ্টা চালিয়ে যাচ্ছে তাদেরকে এই সম্মেলনে পুরস্কৃত করা হবে।

captcha