IQNA

দায়েশের হাতে দুই বছরের শিশু নিহত/ ক্ষুব্ধ জনগণ

23:52 - May 10, 2016
সংবাদ: 2600752
আন্তর্জাতিক ডেস্ক: তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএস তথা দায়েশ ইরাকের উত্তর-পূর্বাঞ্চলীয় বা'কুবা শহরের দুই শিশুকন্যাকে হত্যা করে, তাদের অমানবিকতার পরিচয় আবারও ফুটিয়ে তুলেছে। দায়েশের এই অমানবিক কর্মের জন্য ইরাকের জনগণ ব্যাপক বিক্ষোভ করেছে।


বার্তা সংস্থা ইকনা: দায়েশের এধরণের জঘন্য ও পাশবিক কর্মের জন্য ইরাকী জনগণ তীব্র নিন্দা জানিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছে। সন্ত্রাসীদের এই পাশবিক কর্মের তীব্র প্রতিবাদ জানিয়েছে ইরাকের দিয়ালা প্রদেশের জনগণ। আর এই সকল সচেতন জনগণের প্রতিবাদ সামাজিক নেটওয়ার্কে ব্যাপক সাড়া জাগিয়েছে। সামাজিক নেটওয়ার্ক ব্যবহারকারীরা নিহত এই শিশু নাম দিয়েছে "গুনজেশাক আল-এবারা" (আল এবারার ছোট্ট পাখি)।
আল এবারার (বা'কুবা শহর থেকে ১৫ কিলোমিটার উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত) জেলা পরিষদের চেয়ারম্যান আদনান মোল্লা জাওয়াদ বলেছেন: দুই বছরের শিশুকন্যা ফাতিমার হত্যার জন্য ইরাকী জনগণ ব্যাপক বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে এই সন্ত্রাসী গোষ্ঠীর কর্মকাণ্ডকে তীব্র নিন্দা জানিয়েছে।
সামাজিক নেটওয়ার্ক ব্যবহারকারী 'বিসমি হাসান' ব্যক্ত করেছেন: ফাতিমার হত্যাকাণ্ডের ঘটনাটি অতি ভয়ঙ্কর। এ ঘটনার মাধ্যমে তারা আবারও প্রমাণ করেছে যে, তাদের চিন্তাধারা এবং বিশ্বাস সম্পূর্ণ রূপে বাতিল এবং ভিত্তিহীন। তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ সকল নিরপরাধ ব্যক্তিদের অন্যায় ভাবে হত্যা করছে।
তিনি দুই বছরের শিশু হত্যার ঘটনাটি আন্তর্জাতিক সংগঠনে নিবন্ধনের জন্য আহ্বান জানান,যাতে করে বিশ্বের জনগণের নিকট দায়েশের প্রকৃত রূপ প্রকাশ পায়।
Iqna


captcha