IQNA

কাযেমাইনে বোমা বিস্ফোরণের নিন্দায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়

17:27 - October 07, 2013
সংবাদ: 2600788
আন্তর্জাতিক বিভাগ : ইমাম জাওয়াদ (আ.) এর শাহাদাতের রাতে কাযেমাইনে বোমা বিস্ফোরণের নিন্দা জানিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। এ সন্ত্রাসী হামলায় উল্লেখযোগ্য সংখ্যক যায়ের (যেয়ারতকারী) হতাহত হয়েছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : আফখাম বলেন, এ ধরনের সন্ত্রাসী অভিযান এবং নিরাপরাধ যায়ের ও জনগণ রক্তপাত অমানবিক কর্ম এবং কিছু কিছু দেশের সমর্থনপুষ্ট তাকফিরী ও সন্ত্রাসী দলসমূহের হিংস্র পদক্ষেপের অন্যতম।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন : ইরাক ও এদেশের জনগণের শত্রুদের কুউদ্দেশ্য সফল এবং ইসলামি এ দেশকে নিরাপত্তাহীন ও অস্থিতিশীল করে তুলতে এ ধরনের পদক্ষেপ গৃহীত হয়।
তিনি এ ঘটনায় ক্ষতিগ্রস্থদের প্রতি ইসলামি প্রজাতন্ত্র ইরানের পক্ষ হতে শোক ও সমবেদনা প্রকাশ করে সন্ত্রাসবাদ নির্মূল করার লক্ষ্যে ইরাক সরকারের পদক্ষেপের প্রতি সমর্থন ব্যক্ত করেন।#1299056
captcha