
কাশ্মিরের পিডিপি-বিজেপি জোট সরকার সেখানকার সমস্যাকে আরো গভীর করেছে বলে উল্লেখ করেন তিনি। তিনি বলেন, কাশ্মিরের মানুষ মনে করে সাংস্কৃতিক, ধর্মীয় এবং রাজনৈতিক ভাবে তাদের কর্তৃত্ব খর্ব করছে ভারত। কাশ্মিরের মানুষ প্রতিরোধ আন্দোলনকে রাজনৈতিক পর্যায়ে সীমিত রাখতে চেয়েছিল কিন্তু শান্তিপূর্ণ প্রতিরোধ আন্দোলনের কোনো সুযোগ কাশ্মিরে নেই বলেও জানান তিনি। কাশ্মিরের জোট সরকারের শরিকরা আর সেখানকার স্বশাসন নিয়ে কোনো কথা বলছে না বলেও জানান মিরওয়াইজ।
রাজনৈতিক তৎপরতার সুযোগ না থাকায় কাশ্মিরের তরুণরা অস্ত্র তুলে নিচ্ছে। বিশেষ করে ২০১০ সালে কাশ্মিরের রাজপথের আন্দোলন নিরাপত্তা বাহিনী স্তব্ধ করে দেয়ার পর এমনটি ঘটছে বলে জানান তিনি।# -পার্সটুডে
