
তিনি বলেন: নওমুসলিমদের আয় ও ব্যয় সহ সকল খুঁটিনাটি তথ্য কেরালা পুলিশ বিভাগ এবং হাউজিং অফিসে হস্তান্তর করা হয়েছে।
বলা হয়েছে যে, কেরালা রাজ্যে নওমুসলিমদের সাথে চরমপন্থি দায়েশের কোন সম্পর্ক নেই।
কেরালার মন্ত্রী "উমান চণ্ডী" বলেন: এই প্রদেশে ২০০৬ সাল থেকে এ পর্যন্ত ২৬৬৭ জন নারী ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছেন। বর্তমানে কেরালা প্রদেশের প্রায় ২৭ শতাংশ মুসলমান অধিবাসী জীবনযাপন করছেন। এরমধ্যে শিয়া মুসলমানের সংখ্যা প্রায় ১০ লাখ।
কেরালা রাজ্যের বেশ কিছু শহর বিশেষ করে কোচিন কালিকটে অন্যান্য ধর্মের তুলনায় মুসলমানদের সংখ্যা অধিক এবং সমাজ গঠন সহ বিভিন্ন ক্ষেত্রে তরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন এবং মালাপুরাম শহরে প্রায় ৯৫ শতাংশ জনগণই মুসলমান।
কেরালার জামে মসজিদের পেশ ইমাম বলেছেন: উক্ত প্রদেশে মোট ১১ হাজারটি মসজিদ রয়েছে।